সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে ৩ শ্রমিক নিহত পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে আইএলও-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ লামায় সিএনজি দুর্ঘটনায় চালক নিহত, আহত-৫ বরকলে ১২ বিজিবির ঈদ উপলক্ষে মানবিক সহায়তা প্রদান খাগড়াছড়িতে ইসলামী ব্যাংকের অব্যবস্থাপনা ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচার ও সাম্প্রদায়িক উসকানির প্রতিবাদে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন ঈদগাঁওয়ে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ রামুতে মানারাতুল উম্মাহ মডেল মাদরাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রামুতে সামাজিক নেতিবাচক প্রভাব চিহ্নিতকরণ ও উত্তরণে সংলাপ ঈদগাঁও উপজেলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের (অনূর্ধ্ব-১৪) সমাপনী ও সনদ বিতরণ দুর্গম ছলম পাড়ায় হামের প্রাদুর্ভাবে দুই ম্রো শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে পাহাড়ে কোরবানির হাটে নিরাপত্তা জোরদার, সাদা পোশাকেও দায়িত্বে র‍্যাব সদস্যরা রাঙ্গামাটিতে আবারও নতুন সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ, নেতৃত্বে কামাল-সৈকত-মুমু রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ: শামসুল সভাপতি, সোলায়মান সম্পাদক, শান্তময় সাংগঠনিক সম্পাদক দুর্গম লুলাইংয়ে সড়ক উন্নয়ন: বদলাচ্ছে পাহাড়ি জনপদের যোগাযোগ ও জীবনযাত্রা ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু
Notice :

ঈদগাঁওয়ে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

Reporter Name

ঈদগাঁও উপজেলা সংবাদদাতা।।
কক্সবাজারের ঈদগাঁওয়ে উপজেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী অনূর্ধ্ব-১৪ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) স্থানীয় আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ অর্থবছরের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলা উদ্দিন।

আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ হেফাজত উল্লাহ নদভীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইলিয়াস মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. আজমগীর, নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ছৈয়দ করিম, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের সহকারী শিক্ষক মারুফ এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য শহীদুল ইসলাম।

ক্রীড়া শিক্ষক আবদুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে ঈদগাঁও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থীরা অংশ নেয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলা উদ্দিন বলেন, আত্মরক্ষার জন্য সাঁতার শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাঁতার শরীর সুস্থ রাখার পাশাপাশি একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাসও বাড়ায়। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রশিক্ষণে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়। বিতরণ করা অর্থ দিয়ে সাঁতার সামগ্রী ক্রয়ের জন্য সংশ্লিষ্ট ক্রীড়া শিক্ষকদের প্রয়োজনীয় তদারকির আহ্বান জানান অতিথিরা।

প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন, নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়, ভোমরিয়াঘোনা হাজী শফিক দাখিল মাদ্রাসা, মেহেরঘোনা শাহ জব্বারিয়া দাখিল মাদ্রাসা এবং পালাকাটা গুলজার বেগম মডেল দাখিল মাদ্রাসা।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ হেফাজত উল্লাহ নদভী বলেন, “সাঁতার না জানলে জীবনের একটি গুরুত্বপূর্ণ দক্ষতা অপূর্ণ থেকে যায়।”

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমার শারীরিক সুস্থতা কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *