সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে ৩ শ্রমিক নিহত পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে আইএলও-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ লামায় সিএনজি দুর্ঘটনায় চালক নিহত, আহত-৫ বরকলে ১২ বিজিবির ঈদ উপলক্ষে মানবিক সহায়তা প্রদান খাগড়াছড়িতে ইসলামী ব্যাংকের অব্যবস্থাপনা ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচার ও সাম্প্রদায়িক উসকানির প্রতিবাদে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন ঈদগাঁওয়ে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ রামুতে মানারাতুল উম্মাহ মডেল মাদরাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রামুতে সামাজিক নেতিবাচক প্রভাব চিহ্নিতকরণ ও উত্তরণে সংলাপ ঈদগাঁও উপজেলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের (অনূর্ধ্ব-১৪) সমাপনী ও সনদ বিতরণ দুর্গম ছলম পাড়ায় হামের প্রাদুর্ভাবে দুই ম্রো শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে পাহাড়ে কোরবানির হাটে নিরাপত্তা জোরদার, সাদা পোশাকেও দায়িত্বে র‍্যাব সদস্যরা রাঙ্গামাটিতে আবারও নতুন সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ, নেতৃত্বে কামাল-সৈকত-মুমু রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ: শামসুল সভাপতি, সোলায়মান সম্পাদক, শান্তময় সাংগঠনিক সম্পাদক দুর্গম লুলাইংয়ে সড়ক উন্নয়ন: বদলাচ্ছে পাহাড়ি জনপদের যোগাযোগ ও জীবনযাত্রা ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু
Notice :

লামায় সিএনজি দুর্ঘটনায় চালক নিহত, আহত-৫

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি::
বান্দরবানের লামায় যাত্রিবাহী সিএনজি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চালক জামাল হোসেন (৬০) প্রকাশ নাগু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ যাত্রী।

রবিবার (২৪ মে) বিকালে লামা-ফাঁসিয়াখালী সড়কের ইয়াংছা বদুঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল হোসেন পাশের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের শাহমুরাবাদ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার জিদ্দাবাজার থেকে রবিবার বিকাল তিনটার দিকে যাত্রী বোঝাই করে একটি সিএনজি লামা উপজেলার উদ্দেশ্য যাচ্ছিল। বেপরোয়া গতিতে সিএনজিটি সড়কের ইয়াংছা বদুরঝিরি এলাকার জীনামেজু অনাথ আশ্রম গেইটের সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ধুমড়েমুচড়ে যায়। এতে চালক জামাল হোসেনসহ ৫ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক চালক জামাল হোসেনকে মৃত ঘোষনা করেন। তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *