
রবিবার (২৪ মে) সকালে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর জনি খিয়াং-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান, রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ খালেদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ এবং রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান প্রমুখ।
সভায় বক্তারা পাহাড়ি অঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, প্রকৃতি ও পরিবেশ সুরক্ষিত থাকলে মানুষও সুরক্ষিত থাকবে। জীববৈচিত্র্য রক্ষা করা সকল নাগরিকের নৈতিক ও সামাজিক দায়িত্ব।
এছাড়া স্থানীয় পর্যায়ে বন্যপ্রাণী শিকার রোধ এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com