
অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মঈন উদ্দিন। এ সময় কুমারী পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে কুমারী খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন বিকেল সাড়ে ৩টার দিকে সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পাঁচটি শ্যালো মেশিন ও অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়।
অভিযান সম্পর্কে লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বলেন, পরিবেশ ধ্বংসকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com