রাঙ্গামাটি প্রতিনিধি।।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক টিম রাঙ্গামাটি শুক্রবার ( ২৯ মে) পৌরসভার সমতা ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামী, মাদক কারবারি ও মাদকসেবীসহ মোট ০৪ (চার) জন আসামীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন-
১। শাহজাহান (৩৫), পিতা-মৃত আফাজ উদ্দিন, মাতা-মৃত সকিনা খাতুন, স্থায়ী ঠিকানা-মায়াঘাসি, থানা-নালিতাবাড়ি, জেলা-শেরপুর; বর্তমানে জেলা পরিষদের নিচে নাসিরের বাড়ির ভাড়াটিয়া, থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি।
২। রাজ্জাক (৪৪), পিতা-মৃত ফজলুল হক মিয়া, মাতা-রেজিয়া খাতুন, স্থায়ী ঠিকানা-আরাপাড়া, থানা-দূর্গাপুর, জেলা-নেত্রকোনা; বর্তমানে ফরেস্ট কলোনী এলাকায় মদিনা ‘স’ মিলের শ্রমিক, থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি।
৩। মোঃ দিদার হোসেন (২৮), পিতা-মোঃ আজিজুল, মাতা-রিনা বেগম, স্থায়ী ঠিকানা-রাজনগর, গুলশাখালী, মাইনী, থানা-লংগদু, জেলা-রাঙ্গামাটি; বর্তমানে বনরূপা, আলী মার্কেট, লেবার সমতা ঘাট, থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি।
৪। সুরুজ আলী (২৮), পিতা-আজাহার আলী, মাতা-সুরাইয়া বেগম, স্থায়ী ঠিকানা-শালমারা, থানা-নালিতাবাড়ি, জেলা-শেরপুর; বর্তমানে বনরূপা আলী মার্কেট এলাকায় মনসুর আলী সওদাগরের বাসার ভাড়াটিয়া, থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি।
পুলিশ সুত্রে জানাযায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com