জসিম উদ্দিন, স্টাফ রিপোর্টার, কক্সবাজার
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫), সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
আজ ২৯ মে ২০২৬ তারিখ সন্ধ্যা ১৯:১৫ ঘটিকায় কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের দমদমিয়া এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ হোসেন প্রকাশ ইকরাম (৩৬) কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের জাদিমুড়া ক্যাম্প নং-২৭, ব্লক- এ/১, এফসিএন-৪০০৯৯২ এর মোবারক হোসেনের ছেলে।
গ্রেফতারকৃত আসামি মোঃ হোসেন প্রকাশ ইকরাম টেকনাফ থানার ২০২১ সালের একটি মাদক মামলার এজাহারনামীয় আসামি। বিজ্ঞ আদালত উক্ত মামলায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ০৬ (ছয়) মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই সাজা পরোয়ানাভুক্ত এই আসামি দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক ও অপরাধ দমনে র্যাব-১৫ এর এ ধরনের চিরুনি অভিযান ও গোয়েন্দা নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com