মো. গোলামুর রহমান, লংগদু প্রতিনিধি।।
সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর তেজস্বী বীর লংগদু জোনের আয়োজনে গাইনী বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা মেডিক্যাল ক্যাম্পেইন, বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১১টা থেকে লংগদু জোনের আয়োজনে, লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে লংগদু জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ,এসপিপি পিএসসি"র নিদের্শনায় গাইনী বিশেষজ্ঞ ডাক্তার ও জোনের মেডিক্যাল অফিসার দ্বারা দুই শতাধিক পাহাড়ী, বাঙালি হতদরিদ্র ও অসহায়, এতিম নারী এবং পুরুষের মাঝে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনায় ঔষধ বিতরণ ও চিকিৎসা প্রদান করা হয়।
এসময় মেডিক্যাল ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন,গাইনি বিশেষজ্ঞ এম বি বি এস বিসি এস ডাঃ মোছাঃ আনিকা বুসরা, লংগদু জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন আবরার, সার্জেন্ট হাবিব।
সেবাগ্রহীতারা দুর্গম পাহাড়ি এলাকায় গাইনী চিকিৎসা পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের পক্ষ হতে এধরণের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com