আবদুর রশিদ নাইক্ষ্যংছড়িঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ এক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বান্দরবান জেলার পুলিশ সুপার আবদুর রহমানের নির্দেশনায় এবং নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধার তত্ত্বাবধানে, বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে অংশ নেন এসআই (নিঃ) সতেজ বড়ুয়া, এএসআই (নিঃ) রঞ্জিত চৌধুরীসহ সঙ্গীয় ফোর্স। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হরিণখাইয়া ব্রিজ সংলগ্ন শিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল বাতেন মৃধা।
গ্রেপ্তারকৃত ব্যক্তি বাইশারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড করলিয়ামুরা মৃত্যু আশরাফুজ্জামান প্রকাশ জামানের পুত্র আমির হামজা (৫৭), এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, চার রাউন্ড তাজা কার্তুজ এবং নয়টি গুলির খোসা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আমির হামজার বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com