মো. ইউসুফ, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নববধূ কনিকা দাশের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে ওই পরিবারের সদস্যদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিখোঁজের পরিবারের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং গভীর সমবেদনা জানান।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকার ও স্থানীয় সংসদ সদস্য পরিবারটির পাশে রয়েছেন এবং এ ধরনের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে। সহায়তা প্রদানকালে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ মে সকাল সাড়ে ১১টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের দেওয়ানজি ঘাট ও কোদালা ঘাটের মাঝামাঝি এলাকায় কর্ণফুলী নদীতে একটি যাত্রীবাহী নৌকা ডুবে যায়। নৌকাটিতে একই পরিবারের কয়েকজন সদস্য ছিলেন।
দুর্ঘটনার পর প্রাথমিকভাবে উদ্ধার হওয়া যাত্রীদের কাছ থেকে সঠিক তথ্য না পাওয়ায় পানির স্রোতে ভেসে যাওয়া নববধূ কনিকা দাশের বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। পরে তিনি নিখোঁজ হিসেবে চিহ্নিত হন এবং এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি।
ফায়ার সার্ভিসের ধারণা, দুর্ঘটনার সময় নদীতে জোয়ারের শেষ মুহূর্ত চলছিল এবং পরবর্তীতে ভাটার টানে তিনি দূরে ভেসে যেতে পারেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিখোঁজ কনিকা দাশের সন্ধান পেলে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের অফিসিয়াল নম্বরে (০১৯০১০২১৫৮১) দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com