মোঃ ইউসুফ রাঙ্গুনিয়া, রাঙ্গুনিয়া
পবিত্র ঈদুল আযহা আমেজ ভাগাভাগি করে নিতে এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলা ইসলামপুর ইউনিয়নের তৃণমূলের মানুষের খোঁজখবর রাখতে ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বিশিষ্ট যুবনেতা ইমরুল হাসান তালুকদার।
৪ জুন (বৃহস্পতিবার) বিকেলে ইসলামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডবাসীর সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও ঈদ পুনর্মিলনী সভায় মিলিত হন তিনি। এ সময় ইসলামপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ ও জনপ্রিয় এই যুবনেতাকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দেখার জোর দাবি জানান। স্থানীয়দের মতে, এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সুখে-দুঃখে ইমরুল হাসান সবসময় পাশে থাকেন।
১নম্বর ওয়ার্ডে আয়োজিত এই ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক ফরিদ বিন আলী।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রিমন তালুকদার, ছাত্রনেতা রুবেল, রিফাত ও হাসান। এছাড়া ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাজ্জাদ এবং সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ,
অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা ইকবাল, বখতিয়ার, কাজল ও খোকা। পাশাপাশি ইউনিয়ন যুবদল নেতা সাজ্জাদ, অলি, দিলীপ কুমারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ জনগণ সভায় উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে যুবনেতা ইমরুল হাসান ১নম্বর ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও যেকোনো পরিস্থিতিতে ইসলামপুর ইউনিয়নের জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সাধারণ মানুষও তাকে আগামী দিনে ইউনিয়নের কাণ্ডারি হিসেবে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তার দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com