মো. ইসমাইলুল করিম, প্রতিনিধি:
পার্বত্য জেলার বান্দরবান জেলার লামা উপজেলায় উদযাপিত হলো বিশ্ব পরিবেশ দিবস – ২০২৬। প্রকৃতি থেকে অনুপ্রেরণা জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে এ উপলক্ষে শুক্রবার (০৫ জুন) সকালে অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র্যালি ও উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশ এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা প্রধান অতিথি হিসেবে ছিলেন, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী আবু হানিফ ও থানা পুলিশের উপ পরিদর্শক মেহেদী হাসান চৌধুরী, কারিতাস বাংলাদেশ’র উপজেলা শাখার মাঠ কর্মকর্তা জেভার্স ত্রিপুরা'সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও সুধীজন সহ প্রমূখ।
আলোচনা সভায় প্রধান অতিথি মো. মঈন উদ্দিন বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। বিভিন্ন প্রজাতির গাছ শুধু পরিবেশের জন্যই উপকারী নয়, এটি গ্রামীণ অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে তাঁরা সবাইকে আরও বেশি করে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আলোচনা সভা অতিথিরা বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন অতিথিরা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com