প্রিন্ট এর তারিখঃ জুন ৮, ২০২৬, ১:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৬, ২০২৬, ৭:৪৫ পি.এম
রাজস্থলীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র্যালী ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
"নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির রাজস্থলীতে ডেঙ্গু জ্বর প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (৬ জুন) মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনায় রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সকাল ১০টার দিকে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এই উপলক্ষে হাসপাতাল চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল আঙিনা ও এর আশপাশের এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খান। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্সসহ হাসপাতালের সকলস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অভিযান শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। এডিস মশার বিস্তার রোধে সবাইকে যার যার অবস্থান থেকে নিজের বাড়ি, কর্মস্থল এবং আঙিনার চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তারা। একই সাথে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com