ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করেছে কক্সবাজার জেলার ঈদগাঁও ইউনিয়ন বিএনপি পরিবার।
৭ জুন রবিবার বিকেলে ঈদগাঁও উপজেলা বিএনপি কার্যালয়ে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঈদগাঁও উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ মাহমুদ। উপস্থিত ছিলেন ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক মমতাজুল হক, বিএনপি নেতা নুরুল আমিন, জেলা শ্রমিক দলের সাবেক সহ সভাপতি মোকতার আহমদ, বিএনপি নেতা হেলাল উদ্দিন। অন্যদের মধ্যে পুনর্মিলনীতে অংশ নেন ১ নম্বর ওয়ার্ড বিএনপি'র সভাপতি আমানুল হক, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল কবির, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এম, শফিউল আলম আজাদ, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জিল্লুর রহমান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপি'র সভাপতি সাবেক মেম্বার ছফুর আলম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি'র সভাপতি নূর হোসেন, ৭ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) বিএনপি'র সভাপতি মহিউদ্দিন, উত্তরের সভাপতি কামাল উদ্দিন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলামসহ প্রতিটি ওয়ার্ডের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আগামী ১৩- ১৪ জুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সম্পর্কে কেন্দ্র করে তৃণমূলের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন। সফরকালে তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে পাতলী- মাছুয়াখালী খাল খনন কাজের উদ্বোধন ও সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখবেন। পরে তিনি ডুলহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও সাফারি পার্ক পরিদর্শন করবেন।
মাননীয় প্রধানমন্ত্রীর এ সফরকে সফল ও সার্থক করে তুলতে নেতৃবৃন্দ এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com