বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুটবল তারকা ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক সহায়তা দিলেন প্রধান মন্ত্রী বান্দরবানে জৈতুন পাড়ায় মাটিচাপা অবস্থায় গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, ১৩ জন আটক মাটিরাঙ্গায় লাইসেন্স ও বিএসটিআই অনুমোদন ছাড়াই মিষ্টি উৎপাদন: নিউ মাতৃভান্ডারকে জরিমানা বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শাহজাহান পরিবারের পাশে আহলে সুন্নাত ওয়াল জামাত গুইমারায় সেনাবাহিনীর মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মুত্যু চবিতে স্যাটেলাইট দেশের সুনীল অর্থনীতিতে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল আকস্মিক পরিদর্শনে সাভার আমিনবাজার ভূমি অফিস; সেবার মানে অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রী স্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তা; মাটিরাঙ্গা সেনাবাহিনী জোন’র সপ্তাহব্যাপী কর্মসূচি লামা উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ির প্রত্যন্ত অঞ্চলে যুবদের পরিবেশ বিপ্লব: বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতায় বদলে যাচ্ছে গ্রাম কুইজে জেলা সেরা তানজিম; বিদ্যালয়ে আনন্দের জোয়ার বিজিবির মানবিক উদ্যোগে নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ে বিনামূল্যে চিকিৎসাসেবা, শিক্ষা উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ নাইক্ষ্যংছড়িতে বিজিবির মেডিকেল ক্যাম্প: ৩০০ জন পেলেন চিকিৎসাসেবা, শিক্ষার্থীদের মধ্যে বিতরণ শিক্ষা উপকরণ রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 
Notice :

রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ 
রাঙ্গামাটি জেলা রাজস্থলীতে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা সংযোগ বৃদ্ধি বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে কারিতাসের পিএইপি-৩ প্রকল্পের আওতায় রাজস্থলী উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে এই সেমিনারের আয়োজন করা হয়।

কারিতাসের উপজেলা মাঠ কর্মকর্তা মামুন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তা অনিরুদ্ধ দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোঃ নোমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার রতন দাশ, রাজস্থলী বাজার কমিটির সভাপতি ধনরাম কর্মকার প্রমুখ।

সেমিনারে বক্তারা স্থানীয় উৎপাদকদের সাথে ভোক্তাদের সরাসরি সংযোগ স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। এর মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাস পাবে এবং উৎপাদকরা তাদের পণ্যের সঠিক মূল্য পাবেন, অন্যদিকে ভোক্তারাও সাশ্রয়ী মূল্যে তাজা পণ্য ক্রয়ের সুযোগ পাবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সেমিনারে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষি ও খামার উৎপাদনকারী, স্থানীয় ব্যবসায়ী, পাইকার, আড়তদার এবং বাজার কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

ছবির ক্যাপশনঃ উৎপাদক ও ভোক্তা সংযোগ বৃদ্ধি বিষয়ক সেমিনারে বক্তব্য রাখছেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোঃ নোমান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *