মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক এলাকায় সম্প্রতি সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শাহজাহান পরিবারের পাশে দাঁড়িয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। মানবিক দায়িত্ববোধ থেকে সংগঠনটির নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাঘাইছড়ি পৌরসভার ১, ২, ৩ ও ৫ নম্বর ওয়ার্ড শাখার যৌথ উদ্যোগে এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাঘাইছড়ি শাখার সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, আহলে সুন্নাত ওয়াল জামাতের ১ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মোঃ সেলিম, সাধারণ সম্পাদক আহামদ উল্লাহ আব্বাস, ২ ও ৩ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি আব্দুল সালাম, উপদেষ্টা শাহজালাল, ৫ নম্বর ওয়ার্ড শাখার প্রতিনিধি জেবল হোসেন, ক্বিরাতুল কোরআন মডেল একাডেমির প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এসময় গাউছিয়া কমিটি বাঘাইছড়ি শাখার সভাপতি মোঃ আবুল কালাম আজাদ বলেন, "দুর্যোগ ও সংকটের সময়ে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা এবং ঈমানি দায়িত্ব। একটি পরিবার যখন অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনায় মুহূর্তের মধ্যে সর্বস্ব হারিয়ে ফেলে, তখন তাদের পাশে দাঁড়ানো সমাজের সকলের নৈতিক দায়িত্ব। আহলে সুন্নাত ওয়াল জামাত সবসময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে। ভবিষ্যতেও আমাদের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।" তিনি আরও বলেন, "সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলো যদি সম্মিলিতভাবে এগিয়ে আসে, তাহলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত ঘুরে দাঁড়াতে সক্ষম হবে এবং একটি সহমর্মী ও মানবিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।"সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত মোঃ শাহজাহান আবেগাপ্লুত হয়ে সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "অগ্নিকাণ্ডে আমার বসতঘরসহ প্রয়োজনীয় অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন কঠিন সময়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তাদের এই সহযোগিতা ও সহমর্মিতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।"
স্থানীয়রা জানান, দুর্যোগের সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সংগঠনটির এ উদ্যোগ সমাজের অন্যান্য ব্যক্তি ও সংগঠনকেও অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসতে উৎসাহিত করবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com