প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ৭:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৫, ৯:২২ এ.এম
গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি।।
খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক বাংলাদেশ সেনাবাহিনীর ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
২২ ডিসেম্বর সোমবার পাহাড়ের শান্তি, শৃঙ্খলা নিরাপত্তার বিষয়ে আলোচনা শুরু কালে প্রধান অতিথির বক্তব্য রাখেন ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর সিন্দুকছড়ি জোন কমান্ডার ইসমাইল সামস আজিজি পিএসসি, জি।
এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মিসকাতুল তামান্না, মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভুঁইয়া, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সোহরাওয়ার্দী, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাজির আলম, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাসুদ পারভেজ, জেলা পরিষদের সদস্য সাথোয়াইপ্রু চৌধুরী, গুইমারা প্রেসক্লাবের সদস্য দিদারুল হৃদয়। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেত্রীবৃন্দ, স্কুল, কলেজ শিক্ষক, হেডম্যান, কারবারি ও জনপ্রতিনিধিসহ দুই উপজেলার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এময় জোন কমান্ডার পার্বত্য বাসীর মানবাধিকার লংঘন, আগামী জাতীয় নির্বাচন পরিস্তিতি প্রসঙ্গ, ধর্মীয় শৃঙ্খলা বজায় রাখা, সন্ত্রাস নির্মূল, সড়ক দূর্ঘটনা , শিক্ষাসহায়ক ও জনসচেতনতাসহ নানান বিষয় তুলে ধরেন এবং কি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেনাবাহিনীর নামে অপপ্রচার, গুজব ও ফেক আইডির মিথ্যা প্রচারের ব্যাপারে সকলকে সচেতন থাকার আহ্বান জানান। সকলক ঐকবদ্ধ থাকা ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে শেষ করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com