November 3, 2026, 2:20 pm
শিরোনাম :
দীর্ঘদিন পর সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক কাপ্তাইয়ে সিনিয়র শিক্ষক নুর জামাল রচিত ‘শিক্ষা ও শিক্ষকতার বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক গল্পগ্রন্থ’ “স্বপ্নবাহক” এর মোড়ক উন্মোচন পরিবেশে হুমকি, বন উজার; পাহাড় কেটে পরিবেশ ধ্বস করে ইটভাটার প্রস্তুতি লামায় ইউনিয়ন পরিষদে নাগরিক সনদ পেতে ৯ ধরনের কাগজপত্র, ভোগান্তিতে সাধারণ মানুষ দুর্গম পাহাড়ে ২৬ ইসিবির সড়ক বিপ্লব: পাল্টে যাচ্ছে সীমান্ত সুরক্ষা ও আর্থ-সামাজিক দৃশ্যপট হরিরামপুরে অধ্যাপক আব্দুল হামিদ মিয়ার পক্ষ হতে ৩১দফার লিফলেট বিতরণ। সিংগাইরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান গ্রামীণ সড়ক কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জাায়াতে ইসলামীর মানিকগঞ্জ -২ আসনের মনোনীত পদপ্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমানের জনসংযোগ ও নির্বাচনী প্রচারণ। সিংগাইরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ ব্যবসায়ীকে জরিমানা

কাপ্তাইয়ে সিনিয়র শিক্ষক নুর জামাল রচিত ‘শিক্ষা ও শিক্ষকতার বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক গল্পগ্রন্থ’ “স্বপ্নবাহক” এর মোড়ক উন্মোচন

Reporter Name

কাপ্তাই প্রতিনিধি:

রাঙামাটি কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ নুর জামাল রচিত ‘শিক্ষা ও শিক্ষকতার বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক শিখন কৌশল সমৃদ্ধ গল্পগ্রন্থ’ “স্বপ্নবাহক” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

৩ (নভেম্বর) মঙ্গলবার কাপ্তাইয়ের নিসর্গ রিভার ভ্যালিতে কাপ্তাই উচ্চ বিদ্যালয় শিক্ষক পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হয়। কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া সংগঠক মোহাম্মদ মাহবুব হাসানের সভাপতিত্বে ও রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বইটি রচনার প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও লেখক মোঃ নুর জামাল। পরে বিভিন্ন প্রতিষ্ঠানের  প্রধানগণ মোড়ক উন্মোচন করে বইটির সাফল্য কামনা করেন। বক্তব্য রাখেন বিএন স্কুল অ্যান্ড কলেজ কাপ্তাইয়ের উপাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, বরইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, চিৎমরম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্য সুই প্রু মারমা, শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ, নারানগীরী সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান বিপুল বড়ুয়া,কর্ণফুলী পেপার মিলস্ স্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বোরহান উদ্দিন, সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ তনচংগ্যা, ডংনালা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাজেশ ভট্টাচার্য, কেআরসি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর নাহার বেগম, শিশু নিকেতন কাপ্তাইয়ের অধ্যক্ষ রেহানা আক্তার, আল-আমিন নুরিয়া দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আবুল কাশেম, সিনিয়র শিক্ষক আব্দুল কাদের, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক হারুনুর রশীদ, সিনিয়র শিক্ষক সফিকুল আলম, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইকরাম হোসেন বেলাল, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন প্রমূখ। এরআগে কুরআনের শিক্ষা তুলে ধরেন শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমির হোসাইন, গীতা থেকে পাঠ করেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শুভ চৌধুরী, ত্রিপিটক থেকে পাঠ করেন সিনিয়র শিক্ষক প্রিয় রঞ্জন চাকমা। ঢাকাস্থ নবসাহিত্য প্রকাশনী থেকে প্রকাশিত স্বপ্নবাহক বইয়ের মোড়ক উন্মোচন পরবর্তী প্রীতি ভোজের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা