November 3, 2026, 3:24 pm
শিরোনাম :
দীর্ঘদিন পর সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক কাপ্তাইয়ে সিনিয়র শিক্ষক নুর জামাল রচিত ‘শিক্ষা ও শিক্ষকতার বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক গল্পগ্রন্থ’ “স্বপ্নবাহক” এর মোড়ক উন্মোচন পরিবেশে হুমকি, বন উজার; পাহাড় কেটে পরিবেশ ধ্বস করে ইটভাটার প্রস্তুতি লামায় ইউনিয়ন পরিষদে নাগরিক সনদ পেতে ৯ ধরনের কাগজপত্র, ভোগান্তিতে সাধারণ মানুষ দুর্গম পাহাড়ে ২৬ ইসিবির সড়ক বিপ্লব: পাল্টে যাচ্ছে সীমান্ত সুরক্ষা ও আর্থ-সামাজিক দৃশ্যপট হরিরামপুরে অধ্যাপক আব্দুল হামিদ মিয়ার পক্ষ হতে ৩১দফার লিফলেট বিতরণ। সিংগাইরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান গ্রামীণ সড়ক কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জাায়াতে ইসলামীর মানিকগঞ্জ -২ আসনের মনোনীত পদপ্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমানের জনসংযোগ ও নির্বাচনী প্রচারণ। সিংগাইরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ ব্যবসায়ীকে জরিমানা

দীর্ঘদিন পর সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক

Reporter Name

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা
দীর্ঘ বিরতির পর খাগড়াছড়ির দীঘিনালা সীমান্তে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অনানুষ্ঠানিক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, কাঁটাতারের বেড়া এবং আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খাগড়াছড়ির বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। উত্তর লক্কাছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার ২২৭৮-এর কাছাকাছি দুই দেশের প্রতিনিধিরা এতে অংশ নেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াজ, এসপিপি। ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১৫৪ ও ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী পিয়ুশ কুমার। এ সময় উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা, কোম্পানি কমান্ডার ও অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সীমান্তে হত্যা বন্ধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, সীমান্ত এলাকার নিরাপত্তা এবং দুই দেশের মধ্যে বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় বিজিবির পক্ষ থেকে সীমান্তে কোনো ধরনের হত্যাকাণ্ড গ্রহণযোগ্য নয় বলে দৃঢ় অবস্থান তুলে ধরা হয়। সীমান্ত অতিক্রম করে কোনো দেশের নাগরিক অন্য দেশে প্রবেশ করলে তাকে আটক করে আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আহ্বান জানানো হয়। একই সঙ্গে রাতের আঁধারে দুর্গম সীমান্ত এলাকার সুযোগ নিয়ে জোরপূর্বক বাংলাদেশে লোক পাঠানোর বিষয়েও বিএসএফকে সতর্ক করা হয়।

বৈঠকে আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো ধরনের রাস্তা বা স্থাপনা নির্মাণ না করার বিষয়েও আপত্তি জানায় বিজিবি। এ ধরনের নির্মাণকাজ প্রচলিত সীমান্ত বিধিবিধানের পরিপন্থী বলে উল্লেখ করা হয়। জবাবে বিএসএফ কমান্ড্যান্ট ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হওয়া এবং নির্মিত রাস্তা ব্যবহার না করার বিষয়ে আশ্বস্ত করেন।

এ ছাড়া বাবুছড়া ব্যাটালিয়নের সীমান্ত নিরাপত্তা কার্যক্রমের অগ্রগতির বিষয়টি বৈঠকে তুলে ধরা হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, কোনো ধরনের হতাহতের ঘটনা ছাড়াই প্রায় এক বর্গকিলোমিটার অপদখলীয় ভূমি পুনরুদ্ধার করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার ২২৭৫-এর ৫-এস অংশ উন্মুক্ত করা হয়েছে এবং আগে দখলে থাকা বেশ কিছু ভূমি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিজিবির দৃঢ় অবস্থানের পরিপ্রেক্ষিতে বিএসএফের নির্মিত কাঁটাতারের বেড়ার একটি অংশ অপসারণ করা হয়েছে। অবশিষ্ট অংশ অপসারণের বিষয়ে বিএসএফ কমান্ড্যান্ট জানান, বর্ষা মৌসুমে শ্রমিক সংকটের কারণে কাজটি সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে চলমান শুষ্ক মৌসুমে দ্রুত অবশিষ্ট অংশ অপসারণের আশ্বাস দেন তিনি।

বৈঠকে উভয় দেশের প্রতিনিধিরা সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে একমত পোষণ করেন। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনার মাধ্যমে এবং প্রয়োজনে সরেজমিনে বৈঠকের (স্পট মিটিং) মাধ্যমে সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

বিজিবির মতে, দীর্ঘদিন পর অনুষ্ঠিত এ সৌজন্য বৈঠক সীমান্ত এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি দুই বাহিনীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সুসম্পর্ক জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা