November 4, 2026, 4:01 pm
শিরোনাম :
জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান আশিকার পানছড়ি সীমান্তে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, লোকসানের শঙ্কায় ইজারাদাররা দীর্ঘদিন পর সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক কাপ্তাইয়ে সিনিয়র শিক্ষক নুর জামাল রচিত ‘শিক্ষা ও শিক্ষকতার বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক গল্পগ্রন্থ’ “স্বপ্নবাহক” এর মোড়ক উন্মোচন পরিবেশে হুমকি, বন উজার; পাহাড় কেটে পরিবেশ ধ্বস করে ইটভাটার প্রস্তুতি লামায় ইউনিয়ন পরিষদে নাগরিক সনদ পেতে ৯ ধরনের কাগজপত্র, ভোগান্তিতে সাধারণ মানুষ দুর্গম পাহাড়ে ২৬ ইসিবির সড়ক বিপ্লব: পাল্টে যাচ্ছে সীমান্ত সুরক্ষা ও আর্থ-সামাজিক দৃশ্যপট হরিরামপুরে অধ্যাপক আব্দুল হামিদ মিয়ার পক্ষ হতে ৩১দফার লিফলেট বিতরণ। সিংগাইরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান গ্রামীণ সড়ক কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পানছড়ি সীমান্তে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, লোকসানের শঙ্কায় ইজারাদাররা

Reporter Name

নিজস্ব প্রতিবেদক, পানছড়ি।।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় বৈধ বালুমহল ইজারাদারদের বাধা উপেক্ষা করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে বৈধ ইজারাদাররা আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন। অবৈধভাবে উত্তোলন করা বালু বিভিন্ন স্থানে স্তূপ করে রাখার অভিযোগও করেছেন তাঁরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার লোগাং ইউনিয়নের সীমান্তবর্তী ছনখোলা, ডুমবিল-ভাঙ্গাইলা ও হারুবিল ব্রিজসংলগ্ন ছিকন্দীমা ছড়া এবং ডুমবিল-ভাঙ্গাইলা আদম এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে বলে অভিযোগ রয়েছে।

অন্যদিকে, সংশ্লিষ্ট বালুমহলগুলো সরকারি নীতিমালা অনুসরণ করে উপজেলা প্রশাসনের মাধ্যমে এক বছরের জন্য ইজারা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইজারাদাররা। তাঁদের দাবি, নিয়ম অনুযায়ী সরকারকে নির্ধারিত অর্থ পরিশোধ করে বৈধভাবে ইজারা নেওয়ার পরও একটি চক্র বালু উত্তোলন অব্যাহত রেখেছে।

ইজারাদারদের অভিযোগ, তাঁরা ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দিলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা তা আমলে নিচ্ছেন না। এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে সরকার নির্ধারিত রাজস্ব আদায় ব্যাহত হওয়ার পাশাপাশি তাঁদের বড় অঙ্কের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ইজারাদাররা।

এ বিষয়ে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে প্রয়োজনীয় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা