March 26, 2026, 9:56 am
শিরোনাম :
বরকলে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত বান্দরবানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত নানা কর্মসূচীর মধ্য দিয়ে কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন মাটিরাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা রাজস্থলীতে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন রামগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন আলীকদমে মহান স্বাধীনতা দিবস উদযাপন  বিলাইছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত মাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত ঈদগাঁওতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন সংগঠনের যাত্রা বৃহত্তর ঈদগাহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান… পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান লামায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা বাঙ্গালহালিয়ায় স্মার্ট হোল্ডিং কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন ব্লগ ভিডিও দেখে সীমান্ত সড়কে ভ্রমণে এসে ভোগান্তিতে শতশত পর্যটক
Notice :

খাগড়াছড়িতে নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির নেতা গ্রেপ্তার

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি।।
খাগড়াছড়িতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের খাগড়াছড়ি জেলা কমিটির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে শহরের শাপলা চত্বর এলাকায় খাগড়াছড়ি সদর থানা পুলিশের নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম রূপন কান্তি বড়ুয়া। তিনি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রূপন কান্তি বড়ুয়া সদর উপজেলার শান্তিনগর (কলোনি পাড়া) এলাকার বাসিন্দা এবং প্রয়াত ফরিন্দ্র লাল ত্রিপুরার ছেলে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রূপন কান্তি বড়ুয়ার বিরুদ্ধে দায়ের করা দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।