শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৫৭ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দীঘিনালায় অতিরিক্ত মজুদের অভিযোগে ২১ টন সার জব্দ বাল্যবিয়ের শিকার থেকে নির্যাতিত নারী-শিশুর পাশে সাজেদা রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকা জব্দ, আটক ২ খাগড়াছড়িতে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার পেল নগদ আর্থিক সহায়তা খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে জেলা অ্যাডভোকেসি সভা বিদায়ের মঞ্চে অশ্রুসিক্ত মহালছড়ির শিক্ষকরা, সম্মান জানাল প্রাথমিক শিক্ষা পরিবার সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে বাঘাইছড়িতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাদুর্গত ২৫০ পরিবারকে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা বাঘাইছড়ি এ্যাডমিনিস্ট্রেশন স্কুলে বিজ্ঞান ল্যাব ও লাইব্রেরি উদ্বোধন অসহায় বৃদ্ধার পাশে রাঙামাটি জেলা ছাত্রদল নেতা বান্দরবানে এসএসসি উত্তীর্ণ ১৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা লক্ষ্মীছড়িতে লজ্জাবতী বানর উদ্ধার দুর্গম পাহাড়ের ৬১ ছানি রোগীর চোখে অস্ত্রোপচারের মাধ্যমে আলো

বরকলে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

তাসলিম উদ্দিন, বরকল প্রতিনিধি।।

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাঙামাটির বরকলে ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বরকল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রভাতবেলায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ মিনারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে, যারা জাতির সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হন।

বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) **অতনু বড়ুয়া** উপজেলা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এরপর বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) **মো. রফিকুল ইসলাম** ও পুলিশ সদস্যরা শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য বিভাগ, বরকল উপজেলা প্রেসক্লাব, বরকল উপজেলা বিএনপির সহযোগী সংগঠন, পাহাড়ি ছাত্র পরিষদ, বরকল রাগীব রাবেয়া কলেজ, বরকল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে।

সকাল ৮টায় বরকল উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক অনুষ্ঠান শুরু হয়। এরপর পুলিশ, ভিডিপি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বয়েজ স্কাউট ও গার্লস গাইডের অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন **মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল।**

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া ও থানার ওসি মো. রফিকুল ইসলাম কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। ইউএনও তাঁর বক্তব্যে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে চিত্রাংকন, কবিতা আবৃতি ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *