শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
লামায় পাঁচ ইটভাটার বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগে মামলা প্রক্রিয়া বান্দরবানের লামাতে ২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’, নজরদারি নিয়ে প্রশ্ন মানিকছড়ির ধর্মঘরে তিনটি দোকান পুড়ে ছাই প্রায় ক্ষয়ক্ষতির ৭০ লক্ষাধিক কাপ্তাইয়ের চিৎমরম মুসলিম পাড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত ১১ আর ই ব্যাটালিয়নের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লামায় স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ উইলিয়াম লুসাই মেমোরিয়াল হল উদ্বোধন মহিষখালী নিখোঁজ হাফেজিয়া মাদ্রাসা ছাত্র জিফাত হাসানের সন্ধান চায় বাবা-মা পাহাড়ে সুপেয় পানি সংকট সমাধানে সরকারের উদ্যোগে হাসি ফুটেছে পাড়ায় পাড়ায় চ্যাম্পিয়নস লিগে কাপ্তাইয়ের জয় একটি ডিও লেটারের অভাবে আটকে আছে আলীকদম চৌকি আদালত গোমতিতে বিএনপির ওয়ার্ড কমিটির পরিচিতি সভা, তৃণমূল নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান রাজস্থলীতে ঝুলন্ত সেতু, ক্রীড়া-সাংস্কৃতিক সংঘ ও বাজার পরিদর্শন দুদকের মামলায় কারাগারে বান্দরবানের পিআইও, সাময়িক বরখাস্ত খাগড়াছড়িতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও আলোচনা বাঘাইছড়িতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাকুয়াখালী গণহত্যা দিবস: ৩০ বছর পরও বিচারের দাবিতে স্বজনদের কর্মসূচি

পানছড়িতে শহীদদের স্মরণে  আলোচনা সভা ও দোয়া মাহফিল

Reporter Name

সৈয়দ এম এ বাসার, ​পানছড়ি।।
খাগড়াছড়ির পানছড়িতে ৫ মে/২০১৩ সালের  শাপলা চত্বরের ঘটনার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৬ মে) সকাল সাড়ে ৯টায় পানছড়ি বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদে হেফাজতে ইসলাম পানছড়ি শাখার উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।
​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা কারী আব্দুল কাদের সাহেব। হেফাজতে ইসলাম পানছড়ি শাখার সভাপতি মাওলানা শাব্বীর মাহমুদ (রশীদী)-এর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মুফতী মহিউদ্দীন।
​আলোচনা সভায় বক্তারা বলেন, ৫ মে’র শহীদি তামান্না এ দেশের ইসলাম প্রিয় তৌহিদী জনতার হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবে। ইসলামের মর্যাদা রক্ষায় যারা জীবন দিয়েছেন, তাদের ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। বক্তারা ইসলামের আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও দশের সেবায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
​আলোচনা সভা শেষে পানছড়ি বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতীব মাওলানা দলিলুর রহমান বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে ৫ মে’র ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় উলামায়ে কেরাম ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *