
মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি::
পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ উইলিয়াম লুসাই মেমোরিয়াল হল উদ্বোধন করা হয়েছে। হাসপাতালের সভা, সেমিনার, প্রশিক্ষণ ও বিভিন্ন অভ্যন্তরীণ কার্যক্রম আরও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এ হলটি চালু করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে মেমোরিয়াল হলটির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ সোলায়মান আহমেদ, ডাঃ ফরহাদ উদ্দিন এবং লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, সিনিয়র নার্স উম্মে সালমা খানম ও স্থানীয় সাংবাদিকরা’সহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চিকিৎসাসেবার পাশাপাশি একটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নিয়মিত সভা, সেমিনার, প্রশিক্ষণ ও অভ্যন্তরীণ সমন্বয় কার্যক্রম গুরুত্বপূর্ণ। নতুন মেমোরিয়াল হলটি এসব কার্যক্রম পরিচালনায় সহায়ক ভূমিকা রাখবে।লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, হাসপাতালের সভা-সেমিনার আয়োজনের জন্য হলটি খুবই সুন্দর ও উপযোগী হয়েছে। তিনি হাসপাতালের বিভিন্ন কার্যক্রমে সংশ্লিষ্টদের আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।সিনিয়র নার্স উম্মে সালমা খানম বলেন, মেমোরিয়াল হলটি উদ্বোধনের ফলে হাসপাতালের অভ্যন্তরীণ কার্যক্রম আরও সুন্দর ও গোছানোভাবে পরিচালনা করা সম্ভব হবে।প্রধান অতিথির বক্তব্যে ডাঃ গোলাম মোস্তফা নাদিম হাসপাতালের সেবার মানোন্নয়নে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সাংবাদিকদের হাসপাতালের সুযোগ-সুবিধা ও সীমাবদ্ধতা নিয়ে গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সমালোচনা করার আহ্বান জানান।অ্যাম্বুলেন্স সেবা প্রসঙ্গে তিনি বলেন, অ্যাম্বুলেন্স সেবা চালুর বিষয়ে বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। রোগীদের সেবা নিশ্চিত করতে হাসপাতালের বিদ্যমান সুযোগ-সুবিধার সর্বোত্তম ব্যবহারেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি স্থানীয় জনগণসহ আশপাশের এলাকার মানুষের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন মেমোরিয়াল হল উদ্বোধনের ফলে হাসপাতালের সভা, প্রশিক্ষণ, সেমিনার ও অন্যান্য অভ্যন্তরীণ কার্যক্রম আরও গোছানোভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠান শেষে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় হাসপাতালের চলমান কার্যক্রম, সেবার মানোন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে বলে জানান