বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
একটি ডিও লেটারের অভাবে আটকে আছে আলীকদম চৌকি আদালত গোমতিতে বিএনপির ওয়ার্ড কমিটির পরিচিতি সভা, তৃণমূল নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান রাজস্থলীতে ঝুলন্ত সেতু, ক্রীড়া-সাংস্কৃতিক সংঘ ও বাজার পরিদর্শন দুদকের মামলায় কারাগারে বান্দরবানের পিআইও, সাময়িক বরখাস্ত খাগড়াছড়িতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও আলোচনা বাঘাইছড়িতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাকুয়াখালী গণহত্যা দিবস: ৩০ বছর পরও বিচারের দাবিতে স্বজনদের কর্মসূচি দীঘিনালায় প্রথমবার আখ চাষ, ৩-৪ লাখ টাকা আয়ের আশা বদন কুমার চাকমার রাঙ্গামাটিতে ৪২ মোবাইল ও ৭৭ হাজার টাকা উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর ‘ম্যাডাম’ না বললে মেলে না চিকিৎসাসেবা—গুইমারায় ইসলামিক মিশন প্রধানের বিরুদ্ধে নানা অভিযোগ যুবসমাজকে ক্রীড়ামুখী করতে রাজস্থলীতে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বাঘাইছড়িতে সাড়ে ৪ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ করল বিজিবি লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ, ৩ দিনের মধ্যে ব্যবস্থা দীঘিনালায় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাতামুহুরি কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

একটি ডিও লেটারের অভাবে আটকে আছে আলীকদম চৌকি আদালত

Reporter Name

মো.জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি।।
দীর্ঘদিনের দাবি ও প্রচেষ্টার পর বান্দরবানের আলীকদম উপজেলায় চৌকি আদালত চালুর বিষয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছেন গ্রীন পলিসি মুভমেন্টের আহ্বায়ক মো. মহিউদ্দিন (বন্ধু)। তবে সংশ্লিষ্ট সংসদ সদস্যের একটি ডিও (উ.ঙ.) লেটার না পাওয়ায় আদালত চালুর প্রক্রিয়া আটকে আছে বলে জানিয়েছেন তিনি।

মো. মহিউদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও আদালত চালুর প্রয়োজনীয়তা তুলে ধরার পর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীন ‘আলীকদম চৌকি আদালত’ চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

তিনি জানান, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আদালত চালুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশপত্র পাঠিয়েছেন। একই সঙ্গে আইনমন্ত্রী বিষয়টি বাস্তবায়নে সংশ্লিষ্ট সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও দাবি করেন তিনি।

মো. মহিউদ্দিনের ভাষ্য, স্থানীয় পর্যায়ে কোনো ধরনের বিরোধ বা বিভাজন সৃষ্টি না করে প্রশাসনিকভাবে বিষয়টি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সংসদ সদস্যের একটি ডিও লেটার প্রয়োজন। ওই চিঠি পাওয়া গেলে আগামী দুই মাসের মধ্যে চৌকি আদালতের কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।

আলীকদমে চৌকি আদালত চালু হলে প্রত্যন্ত এলাকার মানুষের বিচারিক সেবা গ্রহণে সময়, অর্থ ও ভোগান্তি কমবে বলে মনে করেন তিনি। এ উদ্যোগ বাস্তবায়নে সংসদ সদস্য, জনপ্রতিনিধি, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন গ্রীন পলিসি মুভমেন্টের আহ্বায়ক।

এ বিষয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মংক্যনু মারমা বলেন, গ্রীন পলিসি মুভমেন্টের আহ্বায়ক মো. মহিউদ্দিনের সঙ্গে তার কথা হয়েছে। তিনি দ্রুত পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে কথা বলে ডিও লেটারের ব্যবস্থা করার উদ্যোগ নেবেন।

আলীকদম উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা শিরিন বলেন, আলীকদমের মানুষকে ঐক্যবদ্ধভাবে উদ্যোগটি বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *