বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের মামলায় কারাগারে বান্দরবানের পিআইও, সাময়িক বরখাস্ত খাগড়াছড়িতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও আলোচনা বাঘাইছড়িতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাকুয়াখালী গণহত্যা দিবস: ৩০ বছর পরও বিচারের দাবিতে স্বজনদের কর্মসূচি দীঘিনালায় প্রথমবার আখ চাষ, ৩-৪ লাখ টাকা আয়ের আশা বদন কুমার চাকমার রাঙ্গামাটিতে ৪২ মোবাইল ও ৭৭ হাজার টাকা উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর ‘ম্যাডাম’ না বললে মেলে না চিকিৎসাসেবা—গুইমারায় ইসলামিক মিশন প্রধানের বিরুদ্ধে নানা অভিযোগ যুবসমাজকে ক্রীড়ামুখী করতে রাজস্থলীতে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বাঘাইছড়িতে সাড়ে ৪ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ করল বিজিবি লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ, ৩ দিনের মধ্যে ব্যবস্থা দীঘিনালায় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাতামুহুরি কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ লামায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

বাঘাইছড়িতে সাড়ে ৪ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ করল বিজিবি

Reporter Name

বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ০৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ মঙ্গলবার আনুমানিক দুপুর ১টার দিকে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

​বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়কের নির্দেশক্রমে প্রশিক্ষণটিলা বিজিবি ক্যাম্পের নায়েক মোঃ মাকসুদ আলমের নেতৃত্বে একটি টহল দল প্রশিক্ষণটিলা চেকপোস্ট এলাকায় অভিযান চালায়। অভিযানে চেকপোস্ট এলাকা থেকে পরিত্যক্ত ও মালিকবিহীন অবস্থায় ১০১.১৯ ঘনফুট সেগুন কাঠ আটক করা হয়। জব্দকৃত এই সেগুন কাঠের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৫৫ হাজার ৩৫৫ টাকা।

​এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, সীমান্ত ও জোন এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত কাজ করে যাচ্ছে। বর্তমানে চোরাকারবারিরা বিভিন্ন অভিনব উপায়ে সীমান্ত ও পার্বত্য এলাকায় চোরাচালান চেষ্টা বৃদ্ধি করায় বিজিবির গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

​তিনি আরও জানান, চোরাচালান পুরোপুরি নির্মূল করতে নিয়মিত টহল ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এই কঠোর অবস্থান বজায় থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *