শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বেতছড়ি ক্যানসারে মৃত পরিবারের মাঝে ফুলতল জালালাবাদ ও প্রবাসী সংগঠনের খাদ্যসামগ্রী বিতরণ ঢাকা থেকে রাঙ্গামাটিতে ঘুরতে এসে হারিয়ে যাওয়া আইফোন মাত্র ১০ ঘণ্টায় উদ্ধার করে ফেরত দিলো ১৮ এপিবিএন,রাঙ্গামাটি সাইবার ক্রাইম সেল ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে পরিদর্শনের কার্যকারিতা বাড়ানোর নির্দেশ চট্টগ্রামের হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ: ভূমি প্রতিমন্ত্রীর লামায় পাঁচ ইটভাটার বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগে মামলা প্রক্রিয়া বান্দরবানের লামাতে ২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’, নজরদারি নিয়ে প্রশ্ন মানিকছড়ির ধর্মঘরে তিনটি দোকান পুড়ে ছাই প্রায় ক্ষয়ক্ষতির ৭০ লক্ষাধিক কাপ্তাইয়ের চিৎমরম মুসলিম পাড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত ১১ আর ই ব্যাটালিয়নের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লামায় স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ উইলিয়াম লুসাই মেমোরিয়াল হল উদ্বোধন মহিষখালী নিখোঁজ হাফেজিয়া মাদ্রাসা ছাত্র জিফাত হাসানের সন্ধান চায় বাবা-মা পাহাড়ে সুপেয় পানি সংকট সমাধানে সরকারের উদ্যোগে হাসি ফুটেছে পাড়ায় পাড়ায় চ্যাম্পিয়নস লিগে কাপ্তাইয়ের জয় একটি ডিও লেটারের অভাবে আটকে আছে আলীকদম চৌকি আদালত গোমতিতে বিএনপির ওয়ার্ড কমিটির পরিচিতি সভা, তৃণমূল নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান রাজস্থলীতে ঝুলন্ত সেতু, ক্রীড়া-সাংস্কৃতিক সংঘ ও বাজার পরিদর্শন

খাগড়াছড়ির ছোট গাছবান পাড়ায় বৈসু উপলক্ষে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name

স্টাফ রিপোর্টার।।
ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বৈসু উপলক্ষে খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের ছোট গাছবান এলাকায় খেলাধুলা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) কৃপা রোয়াজা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তরুণ তরুণী ক্লাব ও বৈসু উদযাপন কমিটি-২০২৬ এর উদ্যোগে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, পেরাছড়া পূর্ব আঞ্চলিক শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরুণ তরুণী ক্লাবের সভাপতি অজয় ত্রিপুরা (অনিল)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী অলেন কান্তি ত্রিপুরা, সাবেক মেম্বার মধুসূদন ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক খোকন বিকাশ ত্রিপুরা, সাবেক মেম্বার জমেন্দ্র লাল ত্রিপুরা, পেরাছড়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য নির্মল ত্রিপুরা, অবসরপ্রাপ্ত শিক্ষক ধন মোহন ত্রিপুরা, সমাজকর্মী সুরেশ বরন ত্রিপুরা, সমাজসেবক হলেন্দ্র ত্রিপুরা এবং ছোট গাছবান পাড়ার কার্বারী রতি বিজয় ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে ধনেশ্বর ত্রিপুরা বলেন, তরুণ প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে ক্লাবভিত্তিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, ক্লাবের মাধ্যমে যেমন খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয়, তেমনি পাঠাভ্যাস গড়ে তোলার পরিবেশও তৈরি হয়। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

দিনব্যাপী আয়োজনে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *