বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের মামলায় কারাগারে বান্দরবানের পিআইও, সাময়িক বরখাস্ত খাগড়াছড়িতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও আলোচনা বাঘাইছড়িতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাকুয়াখালী গণহত্যা দিবস: ৩০ বছর পরও বিচারের দাবিতে স্বজনদের কর্মসূচি দীঘিনালায় প্রথমবার আখ চাষ, ৩-৪ লাখ টাকা আয়ের আশা বদন কুমার চাকমার রাঙ্গামাটিতে ৪২ মোবাইল ও ৭৭ হাজার টাকা উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর ‘ম্যাডাম’ না বললে মেলে না চিকিৎসাসেবা—গুইমারায় ইসলামিক মিশন প্রধানের বিরুদ্ধে নানা অভিযোগ যুবসমাজকে ক্রীড়ামুখী করতে রাজস্থলীতে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বাঘাইছড়িতে সাড়ে ৪ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ করল বিজিবি লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ, ৩ দিনের মধ্যে ব্যবস্থা দীঘিনালায় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাতামুহুরি কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ লামায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

দীঘিনালায় প্রথমবার আখ চাষ, ৩-৪ লাখ টাকা আয়ের আশা বদন কুমার চাকমার

Reporter Name

মো. হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।।
খাগড়াছড়ির দীঘিনালায় প্রথমবারের মতো আখ চাষ করেছেন কৃষক বদন কুমার চাকমা। উপজেলার কবাখালী ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় প্রায় দেড় কানি জমিতে ‘রংবিলাস’ জাতের আখের বাগান করেছেন তিনি। ফলন ভালো হওয়ায় উৎপাদিত আখ বিক্রি করে ৩ থেকে ৪ লাখ টাকার বেশি আয়ের আশা করছেন এই কৃষক।

বদন কুমার জানান, আখের বাগান তৈরি ও চাষাবাদে এ পর্যন্ত তাঁর প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে। এর বড় একটি অংশ ধার করে জোগাড় করেছেন তিনি। স্থানীয়ভাবে আখ চাষের প্রচলন কম হলেও কৃষিকাজের পাশাপাশি নতুন ফসল হিসেবে এ চাষে উদ্যোগ নেন তিনি।

তিনি বলেন, শুরুতে অনেকে নিরুৎসাহিত করলেও নিজের উদ্যোগে আখ চাষ অব্যাহত রেখেছেন। এখন বাগানে ভালো ফলন হয়েছে। উৎপাদিত আখ ঠিকমতো বিক্রি করতে পারলে বিনিয়োগের পাশাপাশি লাভের মুখ দেখার আশা করছেন তিনি।

তবে কৃষি বিভাগের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন বদন কুমার। তাঁর ভাষ্য, পর্যাপ্ত সার ও কৃষি উপকরণ ব্যবহার করতে না পারায় উৎপাদন কিছুটা ব্যাহত হয়েছে। সময়মতো কৃষি বিভাগের পরামর্শ ও সহায়তা পেলে ফলন আরও বাড়ানো সম্ভব হতো।

দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, পার্বত্য এলাকায় আখের চাষ তুলনামূলক কম। বদন কুমার চাকমা উদ্যোগ নিয়ে আখ চাষ করেছেন। তাঁর প্রয়োজনীয় সহযোগিতার বিষয়টি কৃষি অফিস থেকে দেখা হবে। ভবিষ্যতে সরকারি উদ্যোগে তাঁকে আখের চারা ও সার দেওয়ার ব্যবস্থা করা হবে।

কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পার্বত্য এলাকায় প্রচলিত ফসলের পাশাপাশি নতুন ফসলের চাষ বাড়ানো গেলে কৃষকদের আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে। উন্নত জাতের চারা, কৃষি উপকরণ ও কারিগরি পরামর্শ নিশ্চিত করা গেলে এ অঞ্চলে আখ চাষের পরিধিও বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *