বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে বাঘাইছড়িতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাদুর্গত ২৫০ পরিবারকে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা বাঘাইছড়ি এ্যাডমিনিস্ট্রেশন স্কুলে বিজ্ঞান ল্যাব ও লাইব্রেরি উদ্বোধন অসহায় বৃদ্ধার পাশে রাঙামাটি জেলা ছাত্রদল নেতা বান্দরবানে এসএসসি উত্তীর্ণ ১৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা লক্ষ্মীছড়িতে লজ্জাবতী বানর উদ্ধার দুর্গম পাহাড়ের ৬১ ছানি রোগীর চোখে অস্ত্রোপচারের মাধ্যমে আলো হিমছড়িতে আড়াই লাখ টাকার সড়ক নির্মাণের তিন দিনেই ইট সরে যাওয়ার অভিযোগ কাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চিৎমরম উচ্চ বিদ্যালয় দীঘিনালায় হোটেলে অভিযান, মাদক সেবনের সরঞ্জামসহ গ্রেপ্তার ৩ রাজস্থলীতে এমপির প্রতিনিধি মনোনীত হলেন চথোয়াইপ্রু এবং জিকু কুমার  লংগদুতে শাহ আলমের বিরুদ্ধে জমি দখল ও জালিয়াতির অভিযোগ মাটিরাঙ্গায় দুই ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা থানচিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিল উপজেলা প্রশাসন পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের খাবার দিল খাগড়াছড়ি সদর জোন বলীপাড়ায় আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির সদস্যরা

অসহায় বৃদ্ধার পাশে রাঙামাটি জেলা ছাত্রদল নেতা

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
রাঙামাটির রাজস্থলী উপজেলায় স্বজনহারা ও অসহায় এক বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি। তাঁর পক্ষ থেকে ওই বৃদ্ধাকে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের খ্যাংদং পাড়ায় বৃদ্ধার বাড়িতে গিয়ে এসব সামগ্রী পৌঁছে দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

রাজস্থলী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃদ্ধার বাড়িতে গিয়ে নাইমুল ইসলাম রনির পক্ষ থেকে পাঠানো খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তাঁর হাতে তুলে দেয়।

এ বিষয়ে নাইমুল ইসলাম রনি বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার কথা জানান তিনি।

সহায়তা পেয়ে ওই বৃদ্ধা নাইমুল ইসলাম রনিসহ প্রতিনিধি দলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *