বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে বাঘাইছড়িতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাদুর্গত ২৫০ পরিবারকে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা বাঘাইছড়ি এ্যাডমিনিস্ট্রেশন স্কুলে বিজ্ঞান ল্যাব ও লাইব্রেরি উদ্বোধন অসহায় বৃদ্ধার পাশে রাঙামাটি জেলা ছাত্রদল নেতা বান্দরবানে এসএসসি উত্তীর্ণ ১৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা লক্ষ্মীছড়িতে লজ্জাবতী বানর উদ্ধার দুর্গম পাহাড়ের ৬১ ছানি রোগীর চোখে অস্ত্রোপচারের মাধ্যমে আলো হিমছড়িতে আড়াই লাখ টাকার সড়ক নির্মাণের তিন দিনেই ইট সরে যাওয়ার অভিযোগ কাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চিৎমরম উচ্চ বিদ্যালয় দীঘিনালায় হোটেলে অভিযান, মাদক সেবনের সরঞ্জামসহ গ্রেপ্তার ৩ রাজস্থলীতে এমপির প্রতিনিধি মনোনীত হলেন চথোয়াইপ্রু এবং জিকু কুমার  লংগদুতে শাহ আলমের বিরুদ্ধে জমি দখল ও জালিয়াতির অভিযোগ মাটিরাঙ্গায় দুই ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা থানচিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিল উপজেলা প্রশাসন পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের খাবার দিল খাগড়াছড়ি সদর জোন বলীপাড়ায় আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির সদস্যরা

লক্ষ্মীছড়িতে লজ্জাবতী বানর উদ্ধার

Reporter Name

মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি।।
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ। বুধবার সন্ধ্যায় লক্ষ্মীছড়ি থানার কাছে মইনুল হোসেনের দোকানের টিনের চালায় বানরটিকে দেখতে পেয়ে স্থানীয়রা বন বিভাগকে খবর দেন।

খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে বানরটি উদ্ধার করেন। পরে উপজেলা চত্বরে নেওয়ার পর বুধবার রাতেই সেটিকে পার্শ্ববর্তী জঙ্গলে অবমুক্ত করা হয়।

লক্ষ্মীছড়ি বন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম সাইফুর রহমান জানান, ঊর্ধ্বতন বন কর্মকর্তার পরামর্শ অনুযায়ী উদ্ধার করা লজ্জাবতী বানরটি নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

এ সময় লক্ষ্মীছড়ি প্রেসক্লাবের সভাপতি মো. মোবারক হোসেন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুমনা চাকমা, ইউপি সদস্য জয়া চাকমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লজ্জাবতী বানর নিশাচর স্তন্যপায়ী প্রাণী। বড় চোখ ও ধীরগতির চলাফেরা এ প্রাণীর অন্যতম বৈশিষ্ট্য। বনাঞ্চল ধ্বংস ও আবাসস্থল সংকুচিত হওয়ায় এ ধরনের বন্যপ্রাণী অনেক সময় লোকালয়ে চলে আসে। উদ্ধার করা বন্যপ্রাণীকে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করার মাধ্যমে তাদের স্বাভাবিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেয় বন বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *