বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে বাঘাইছড়িতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাদুর্গত ২৫০ পরিবারকে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা বাঘাইছড়ি এ্যাডমিনিস্ট্রেশন স্কুলে বিজ্ঞান ল্যাব ও লাইব্রেরি উদ্বোধন অসহায় বৃদ্ধার পাশে রাঙামাটি জেলা ছাত্রদল নেতা বান্দরবানে এসএসসি উত্তীর্ণ ১৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা লক্ষ্মীছড়িতে লজ্জাবতী বানর উদ্ধার দুর্গম পাহাড়ের ৬১ ছানি রোগীর চোখে অস্ত্রোপচারের মাধ্যমে আলো হিমছড়িতে আড়াই লাখ টাকার সড়ক নির্মাণের তিন দিনেই ইট সরে যাওয়ার অভিযোগ কাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চিৎমরম উচ্চ বিদ্যালয় দীঘিনালায় হোটেলে অভিযান, মাদক সেবনের সরঞ্জামসহ গ্রেপ্তার ৩ রাজস্থলীতে এমপির প্রতিনিধি মনোনীত হলেন চথোয়াইপ্রু এবং জিকু কুমার  লংগদুতে শাহ আলমের বিরুদ্ধে জমি দখল ও জালিয়াতির অভিযোগ মাটিরাঙ্গায় দুই ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা থানচিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিল উপজেলা প্রশাসন পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের খাবার দিল খাগড়াছড়ি সদর জোন বলীপাড়ায় আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির সদস্যরা

বান্দরবানে এসএসসি উত্তীর্ণ ১৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার সকালে বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা শহরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্রেস্ট, নোটবুক, কলম ও প্রশংসাপত্র দেওয়া হয়। জিপিএ-৫ পাওয়া ১৬ শিক্ষার্থীকে অনুপ্রেরণা হিসেবে প্রত্যেককে ৩ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ করে ধারাবাহিকভাবে পড়াশোনা ও অনুশীলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সাফল্য অর্জনের জন্য নিরবচ্ছিন্ন প্রচেষ্টা ও মনোবল প্রয়োজন।

বিশেষ অতিথি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং পাহাড়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকটের বিষয়টি তুলে ধরে বলেন, বিশেষ করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষক সংকট নিরসনে জেলা পরিষদ কাজ করবে। প্রয়োজন হলে স্থানীয়ভাবে বিকল্প ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

তিনি শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার পাশাপাশি সততা ও নিষ্ঠার সঙ্গে নিজেদের লক্ষ্য অর্জনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

সংবর্ধনা উপ-কমিটির আহ্বায়ক উ উইন মং জলির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জিনিয়া চাকমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লুসাই মং, বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ্ মুহাম্মদ রেজাউল করিম এবং জেলা পরিষদের সদস্য ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন তুষার।

বক্তারা বলেন, বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয় জেলার অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান। এ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা বিভিন্ন পেশায় দায়িত্ব পালন করছেন। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি দেশপ্রেম, মানবিকতা ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *