বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় দুই ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা থানচিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিল উপজেলা প্রশাসন পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের খাবার দিল খাগড়াছড়ি সদর জোন বলীপাড়ায় আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির সদস্যরা থানচিতে আগুনে ১৩ দোকান পুড়ে ছাই ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপকরণ বিতরণ মাটিরাঙ্গায় বেহাল সড়ক মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ বিলাইছড়িতে এমপির প্রতিনিধি জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা তামাক চাষ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান লক্ষীছড়ির দুল্যাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ পুষ্টিকর খাবারের রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত মাইসছড়ি চৌধুরী পাড়ায় বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের লংগদু জোন সদরে গণ্যমান্যদের সঙ্গে সমন্বয় সভা লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা

মাটিরাঙ্গায় দুই ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা

Reporter Name

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা।।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর সদরের বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়ে দুই ফার্মেসিকে মোট সাত হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পরিচালিত এই অভিযানে একটি প্রতিষ্ঠানে বিক্রির জন্য নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায়, অন্যটিতে মেলে ওষুধ যথাযথ তাপমাত্রায় সংরক্ষণ না করা এবং মেয়াদোত্তীর্ণের তারিখ গোপন রাখার প্রমাণ।

অভিযান সূত্রে জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় মেসার্স জামান ফার্মেসীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে প্রতিষ্ঠানটিতে ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যাওয়ায় এই জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের নমুনা বিক্রি না করতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।

একই অভিযানে মেসার্স প্যানাসিয়া ফার্মেসীকে একই আইনের ৫১ ধারায় চার হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে ওষুধ নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ না করা এবং ওষুধের পাতা এমনভাবে কাটার প্রমাণ মেলে, যাতে মেয়াদোত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে বোঝা না যায়। এ বিষয়ে প্রতিষ্ঠানটিকে সতর্ক করার পাশাপাশি ভবিষ্যতে নিয়ম মেনে ওষুধ সংরক্ষণ ও বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খাগড়াছড়ি পার্বত্য জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আনিছুর রহমান এই অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান, মাটিরাঙ্গা থানার এএসআই আশরাফুল ইসলাম এবং সঙ্গীয় পুলিশ সদস্য মো. গোলাপ হোসেন।

অভিযান শেষে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ওষুধের যথাযথ সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণের তারিখ দৃশ্যমান রাখা এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি না করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ও সতর্কতা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *