মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় বেহাল সড়ক মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ বিলাইছড়িতে এমপির প্রতিনিধি জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা তামাক চাষ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান লক্ষীছড়ির দুল্যাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ পুষ্টিকর খাবারের রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত মাইসছড়ি চৌধুরী পাড়ায় বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের লংগদু জোন সদরে গণ্যমান্যদের সঙ্গে সমন্বয় সভা লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান

মাটিরাঙ্গায় বেহাল সড়ক মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ

Reporter Name

মো. সাইফুল ইসলাম, মাটিরাঙ্গা।।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রমিজ কেরানি পাড়ার মধ্য দিয়ে কয়েকটি গ্রামের মানুষের চলাচলের সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। এতে শতাধিক পরিবারের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সম্প্রতি সড়কটির জরুরি মেরামতে এগিয়ে এসেছেন স্থানীয় আনসার-ভিডিপির সদস্যরা।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়। মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন চলাচলেও সমস্যায় পড়তে হয়। অসুস্থ রোগী, বয়স্ক ব্যক্তি ও জরুরি প্রয়োজনে যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তি বেশি হয় বলে জানান তাঁরা।

স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কারের দাবি থাকলেও স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। এ অবস্থায় সড়কটির দুরবস্থার বিষয়টি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাকে জানানো হলে তিনি প্রয়োজনীয় নির্দেশনা দেন।

তাঁর নির্দেশনায় ৪ নম্বর প্লাটুন কমান্ডার মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে আনসার-ভিডিপির সদস্যরা সড়কটির মেরামতকাজ শুরু করেন। এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অরুণ কান্তি পাল (পিভিএম) উপস্থিত ছিলেন। মেরামতকাজে আনসার-ভিডিপির সদস্য মো. ইসমাইল হোসেন, মনির হোসেন, আবুল হোসেন, নুর হোসেন ও রমজান হোসেনসহ স্থানীয় কয়েকজন বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সাময়িকভাবে সড়কটি চলাচলের উপযোগী করতে নেওয়া এ উদ্যোগে তাঁদের কিছুটা দুর্ভোগ কমবে। তবে সড়কটির স্থায়ী সংস্কার ও উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।

এলাকাবাসীর প্রত্যাশা, জরুরি মেরামতের পাশাপাশি সড়কটির স্থায়ী সংস্কার করা হলে কয়েকটি গ্রামের শতাধিক পরিবারের দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা কমবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *