
কাপ্তাই প্রতিনিধি:
জালে আটকা পড়া অজগর সাপটি কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। রাঙামাটি সদর ৯নং ওয়ার্ড হাসপাতালের স্টাফ শশি কুমার ত্রিপুরার বাগানের জালে আটকা পড়া নয়ফুট দৈর্ঘ্য আট কেজি ওজনের অজগর সাপটি সোমবার সকাল ৭টা৩০ মিনিটে বন বিভাগ উদ্বার করে। স্থানীয় কলেজ শিক্ষার্থী সৈয়দ আমিন জানান, আটকা পড়া অজগর সাপটিকে উদ্ধারের জন্য বন বিভাগকে তিনি সংবাদ দেয়া হলে রাঙামাটি সদর দক্ষিণ বন বিভাগের লোকজন এসে বাগানের জালে আটকা পড়া সাপটি উদ্ধার করে। বন বিভাগের সদর টিম লিডার ফরেষ্টার মোঃ শফিকুল ইসলাম জানান, বিভাগীয় কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন এর দিক নির্দেশনায় স্টাফসহ অজগর সাপটি উদ্ধার করে সদর অফিসে আনা হয়। পরে সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ জানান, রাঙামাটি সদর হাসপাতাল এলাকা হতে উদ্বার হওয়া অজগর সাপটি কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।এসময় বন বিভাগের লোকজন উপস্থিত ছিলেন। রেঞ্জ কর্মকর্তা আরও জানান গত ২/৩মাসে প্রায় ২০টিরও বেশি অজগরসহ উদ্বার হওয়া বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে।