
কাপ্তাই প্রতিনিধি:
পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাই থানার এ এস আই মো: নাসির উদ্দিন শ্রেষ্ঠ সাজা ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসাবে পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, (পিপিএম) নিকট থেকে
আইন শৃংখলা পর্যালোচনা সহ সাফল্যজনক দায়িত্ব পালনকারি পুলিশ কর্মকর্তা হিসেবে এ পুরস্কার গ্রহণ করেন।
১২ (সেপ্টেম্বর) শনিবার রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ লাইন্স এ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায়এ তাঁরই স্বীকৃতি হিসেবে এ সম্মাননা ও পুরস্কার লাভ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) আসিফ ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মো: জাহেদুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তারেক সেকান্দার, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হকসহ রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।