শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা শ্রদ্ধেয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে ওয়াদুদ ভূইয়া এম.পি’র শোক প্রকাশ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি নিয়ে ইউপিডিএফের প্রতিক্রিয়া মাটিরাঙ্গায় অস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি: বনফুলকে ৪৫ হাজার টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে তিন কমিটি গঠন: সরকারকে পিসিএনপির অভিনন্দন ১৪ সেপ্টেম্বর ‘সুরের আঙিনায় গুরুপ্রণাম’ খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান রাজস্থলীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি গঠনে পিসিএনপির অভিনন্দন মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, বাঘাইছড়িতে দুই দোকানিকে জরিমানা রাঙ্গুনিয়াতে বেতছড়ি একতা সমিতির সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা পোয়ামুহুরীতে সেনাবাহিনীর উদ্যোগে সুপেয় পানির প্রকল্প পানছড়িতে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এর উদ্বোধন পূজনীয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক জ্ঞাপন লংগদু জোনের তত্ত্বাবধানে দুর্গম ও সুবিধাবঞ্চিত অসুস্থ রোগীদের ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রেরণ রাঙ্গামাটিতে এনসিপির ৪৯ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন আহ্বায়ক- প্রিয় চাকমা, সদস্য সচিব- শাহিদুল ইসলাম

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি নিয়ে ইউপিডিএফের প্রতিক্রিয়া

Reporter Name

অনলাইন ডেস্ক।।
পার্বত্য চট্টগ্রামের সমস্যা নিরসনে সরকারের গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন তিনটি কমিটি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

শনিবার (১২ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি প্রসিত খীসা বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে রাজনৈতিকভাবে সমাধানের পরিবর্তে আইনশৃঙ্খলা ও নিরাপত্তাকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করা হলে তা কাঙ্ক্ষিত ফল বয়ে আনবে না।

বিবৃতিতে তিনি ‘অপারেশন উত্তরণ’ ও ‘১১ দফা নির্দেশনা’ প্রত্যাহার এবং পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে কমিটিগুলোতে পাহাড়ের প্রথাগত নেতৃত্ব—রাজা, হেডম্যান ও কার্বারিদের যথাযথভাবে অন্তর্ভুক্ত না করার সমালোচনা করেন তিনি।

ইউপিডিএফের অভিযোগ, নবগঠিত কমিটিগুলোতে জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদের প্রতিনিধিদের পাশাপাশি নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এ ধরনের কর্মকৌশল কার্যকর হবে না বলেও বিবৃতিতে দাবি করা হয়।

এ ছাড়া সেনা ও বসতি স্থাপনকারীদের প্রত্যাহারের বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা এবং রাজনৈতিক সংলাপের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।

১০ সেপ্টেম্বর রাতে মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সমস্যা নিরসনে উচ্চ ক্ষমতাসম্পন্ন তিনটি কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করে। এর পরিপ্রেক্ষিতেই ইউপিডিএফের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *