শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রদ্ধেয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে ওয়াদুদ ভূইয়া এম.পি’র শোক প্রকাশ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি নিয়ে ইউপিডিএফের প্রতিক্রিয়া মাটিরাঙ্গায় অস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি: বনফুলকে ৪৫ হাজার টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে তিন কমিটি গঠন: সরকারকে পিসিএনপির অভিনন্দন ১৪ সেপ্টেম্বর ‘সুরের আঙিনায় গুরুপ্রণাম’ খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান রাজস্থলীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি গঠনে পিসিএনপির অভিনন্দন মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, বাঘাইছড়িতে দুই দোকানিকে জরিমানা রাঙ্গুনিয়াতে বেতছড়ি একতা সমিতির সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা পোয়ামুহুরীতে সেনাবাহিনীর উদ্যোগে সুপেয় পানির প্রকল্প পানছড়িতে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এর উদ্বোধন পূজনীয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক জ্ঞাপন লংগদু জোনের তত্ত্বাবধানে দুর্গম ও সুবিধাবঞ্চিত অসুস্থ রোগীদের ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রেরণ রাঙ্গামাটিতে এনসিপির ৪৯ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন আহ্বায়ক- প্রিয় চাকমা, সদস্য সচিব- শাহিদুল ইসলাম বেতছড়ি ক্যানসারে মৃত পরিবারের মাঝে ফুলতল জালালাবাদ ও প্রবাসী সংগঠনের খাদ্যসামগ্রী বিতরণ

১৪ সেপ্টেম্বর ‘সুরের আঙিনায় গুরুপ্রণাম’

Reporter Name

এম বাবু্ল, কাপ্তাই প্রতিনিধি।।
প্রখ্যাত সঙ্গীতশিল্পী রাজেশ সাহার শুভ জন্মদিন উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘সুরের আঙিনায় গুরুপ্রণাম’। আগামী ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

আয়োজকেরা জানান, রাজেশ সাহার দীর্ঘদিনের সঙ্গীতসাধনা এবং সঙ্গীত ও সংস্কৃতিতে তাঁর অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে তাঁর ২০ জন শিক্ষার্থী এককভাবে বিভিন্ন ধারার গান পরিবেশন করবেন।

অনুষ্ঠানে রাগপ্রধান গান, দেশের গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত, লোকগান ও আধুনিক গান পরিবেশনের পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশনায় সমবেত খেয়াল ও গুরুবন্দনা থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ পণ্ডিত জহর মুখার্জি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক (গাইনী) ডা. রজত বিশ্বাস এবং বাকারসন্স গ্রুপের চেয়ারম্যান ও সঙ্গীতশিল্পী রিয়াজ ওয়ায়েজ।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) প্রধান প্রকৌশলী প্রকৌশলী অচিন্ত কুমার চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করবেন বাচিকশিল্পী ও বাংলাদেশ বেতার, চট্টগ্রামের অনুষ্ঠান ঘোষক প্রবীর পাল।

অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক ঝুলন দত্ত ও সদস্য সচিব তপু বড়ুয়া সঙ্গীতপ্রেমী, শিল্পী, সংস্কৃতিকর্মী ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *