
মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই দোকানিকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন দোকানে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।
অভিযানকালে দুটি ফলের দোকানে কেক, চিপস, মিষ্টিসহ বিভিন্ন মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় সংশ্লিষ্ট দুই দোকানিকে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রি না করা এবং পণ্যের মান ও মেয়াদ যাচাই করে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।