শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পানছড়িতে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এর উদ্বোধন পূজনীয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক জ্ঞাপন লংগদু জোনের তত্ত্বাবধানে দুর্গম ও সুবিধাবঞ্চিত অসুস্থ রোগীদের ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রেরণ রাঙ্গামাটিতে এনসিপির ৪৯ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন আহ্বায়ক- প্রিয় চাকমা, সদস্য সচিব- শাহিদুল ইসলাম বেতছড়ি ক্যানসারে মৃত পরিবারের মাঝে ফুলতল জালালাবাদ ও প্রবাসী সংগঠনের খাদ্যসামগ্রী বিতরণ ঢাকা থেকে রাঙ্গামাটিতে ঘুরতে এসে হারিয়ে যাওয়া আইফোন মাত্র ১০ ঘণ্টায় উদ্ধার করে ফেরত দিলো ১৮ এপিবিএন,রাঙ্গামাটি সাইবার ক্রাইম সেল ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে পরিদর্শনের কার্যকারিতা বাড়ানোর নির্দেশ চট্টগ্রামের হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ: ভূমি প্রতিমন্ত্রীর লামায় পাঁচ ইটভাটার বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগে মামলা প্রক্রিয়া বান্দরবানের লামাতে ২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’, নজরদারি নিয়ে প্রশ্ন মানিকছড়ির ধর্মঘরে তিনটি দোকান পুড়ে ছাই প্রায় ক্ষয়ক্ষতির ৭০ লক্ষাধিক কাপ্তাইয়ের চিৎমরম মুসলিম পাড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত ১১ আর ই ব্যাটালিয়নের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লামায় স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ উইলিয়াম লুসাই মেমোরিয়াল হল উদ্বোধন মহিষখালী নিখোঁজ হাফেজিয়া মাদ্রাসা ছাত্র জিফাত হাসানের সন্ধান চায় বাবা-মা পাহাড়ে সুপেয় পানি সংকট সমাধানে সরকারের উদ্যোগে হাসি ফুটেছে পাড়ায় পাড়ায়

লংগদু জোনের তত্ত্বাবধানে দুর্গম ও সুবিধাবঞ্চিত অসুস্থ রোগীদের ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রেরণ

Reporter Name

মো. গোলামুর রহমান, লংগদু

রাঙ্গামাটির লংগদু উপজেলার হতদরিদ্র অসুস্থ বিভিন্ন রোগীদের ফ্রী মেডিকেল ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে খাগড়াছড়িতে প্রেরণ করেছেন লংগদু সেনাবাহিনী জোন।

শনিবার( ১২ সেপ্টেম্বর) সকাল ৭টায় লংগদু জোনের আরপি গেইট হতে চাঁন্দের গাড়িযোগে দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার সর্বমোট ২২ জন পাহাড়ি ও বাঙালি অসুস্থ রোগীকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে অনুষ্ঠিতব্য ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা গ্রহণের জন্য প্রেরণ করা হয়।

লংগদু জোনের মেজর শাহিনুর আল সাকিব, পিএসসি-এর নির্দেশনায় এবং ক্যাপ্টেন খোরশেদ আলম, আরএমও, লংগদু জোন-এর তত্ত্বাবধানে রোগীদের নিরাপদে আসা যাওয়ার ব্যবস্থা করা হয়।

জোন পক্ষ হতে জানানো হয়, উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে চর্ম ও যৌন, মেডিসিন, ইএনটি, চক্ষু এবং স্ত্রী রোগ ও প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে চিকিৎসাসেবা প্রদান করা হবে। এ উদ্যোগের ফলে লংগদু উপজেলার প্রত্যন্ত এলাকার অসুস্থ পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর চিকিৎসাসেবা প্রাপ্তির সুযোগ সৃষ্টি হয়েছে এবং স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *