শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদকমুক্ত সমাজ গড়তে লামায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা শ্রদ্ধেয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে ওয়াদুদ ভূইয়া এম.পি’র শোক প্রকাশ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি নিয়ে ইউপিডিএফের প্রতিক্রিয়া মাটিরাঙ্গায় অস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি: বনফুলকে ৪৫ হাজার টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে তিন কমিটি গঠন: সরকারকে পিসিএনপির অভিনন্দন ১৪ সেপ্টেম্বর ‘সুরের আঙিনায় গুরুপ্রণাম’ খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান রাজস্থলীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি গঠনে পিসিএনপির অভিনন্দন মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, বাঘাইছড়িতে দুই দোকানিকে জরিমানা রাঙ্গুনিয়াতে বেতছড়ি একতা সমিতির সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা পোয়ামুহুরীতে সেনাবাহিনীর উদ্যোগে সুপেয় পানির প্রকল্প পানছড়িতে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এর উদ্বোধন পূজনীয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক জ্ঞাপন লংগদু জোনের তত্ত্বাবধানে দুর্গম ও সুবিধাবঞ্চিত অসুস্থ রোগীদের ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রেরণ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা

Reporter Name

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি:

হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য খাগড়াছড়িতে সেনাবাহিনী ও খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের যৌথ উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে মেডিসিন, সার্জারি, গাইনি, চক্ষু, চর্ম ও যৌন এবং ইএনটিসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা রোগীদের বিনামূল্যে বহির্বিভাগের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেন।

আয়োজকেরা জানান, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হতদরিদ্র ও অসহায় মানুষের কাছে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পার্বত্য জেলার প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষ যাতে সহজে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পান, সে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

খাগড়াছড়ি সেনা রিজিয়নের ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আনোয়ারুস সাদাত বলেন, “জেনারেল অফিসার কমান্ডিং, ২৪ পদাতিক ডিভিশন এবং চট্টগ্রাম এরিয়ার নির্দেশনায়, কমান্ডার ২০৩ পদাতিক ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে ৫ অ্যাম্বুলেন্স ও খাগড়াছড়ি সদর হাসপাতালের যৌথ উদ্যোগে আজকের এই মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে।”

তিনি বলেন, “আজকের এই মেডিকেল ক্যাম্পেইনে মেডিসিন, সার্জারি, গাইনি, চক্ষু, চর্মসহ বিভিন্ন বিভাগের আউটডোর চিকিৎসাসেবা রোগীদের দেওয়া হচ্ছে।”

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আনোয়ারুস সাদাত আরও বলেন, “বিগত বছরগুলোতেও সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকের এই চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমি আশাবাদী, ভবিষ্যতেও সেনাবাহিনীর এ ধরনের চিকিৎসা কার্যক্রম ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “এর মাধ্যমে খাগড়াছড়িসহ পার্বত্য জেলার প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসাবঞ্চিত ও অসহায় রোগীরা যেন বিনামূল্যে চিকিৎসাসেবা পেতে পারেন, সেই উদ্যোগ অব্যাহত থাকবে।”

স্থানীয়রা জানান, পার্বত্য অঞ্চলে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তুলনামূলকভাবে সীমিত। ফলে একসঙ্গে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকের বিনামূল্যে সেবা পাওয়ার এমন উদ্যোগ নিম্নআয়ের ও চিকিৎসাসুবিধাবঞ্চিত মানুষের জন্য গুরুত্বপূর্ণ। এতে অনেক রোগী দূরে না গিয়ে নিজ এলাকাতেই প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ নেওয়ার সুযোগ পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *