রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নানিয়ারচরে সীরাতুন্নবী মাহফিল করেছে জামায়াত মাদকমুক্ত সমাজ গড়তে লামায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা শ্রদ্ধেয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে ওয়াদুদ ভূইয়া এম.পি’র শোক প্রকাশ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি নিয়ে ইউপিডিএফের প্রতিক্রিয়া মাটিরাঙ্গায় অস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি: বনফুলকে ৪৫ হাজার টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে তিন কমিটি গঠন: সরকারকে পিসিএনপির অভিনন্দন ১৪ সেপ্টেম্বর ‘সুরের আঙিনায় গুরুপ্রণাম’ খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান রাজস্থলীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি গঠনে পিসিএনপির অভিনন্দন মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, বাঘাইছড়িতে দুই দোকানিকে জরিমানা রাঙ্গুনিয়াতে বেতছড়ি একতা সমিতির সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা পোয়ামুহুরীতে সেনাবাহিনীর উদ্যোগে সুপেয় পানির প্রকল্প পানছড়িতে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এর উদ্বোধন পূজনীয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক জ্ঞাপন

নানিয়ারচরে সীরাতুন্নবী মাহফিল করেছে জামায়াত

Reporter Name

নানিয়ারচর প্রতিনিধি

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের নানা দিক তুলে ধরে নানিয়ারচরে অনুষ্ঠিত হয়েছে সীরাতুন্নবী (সা.) মাহফিল করেছে না নানিয়ারচর উপজেলা জামায়াতে ইসলামী।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে আয়োজিত এ মাহফিলে স্থানীয় মুসল্লি ও নেতাকর্মীরা অংশ নেন।

নানিয়ারচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙামাটি আল-আমিন মডেল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নূরুল আলম সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নানিয়ারচর ইসলামপুর দাখিল মাদ্রাসার সুপার মো. শহিদুল ইসলাম এবং রাঙামাটি আল-আমিন মডেল ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মো. আব্দুল আল মামুন।

অনুষ্ঠানের পূর্বে পাঁচটি ধাপে কোরআন তেলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মাহফিলে বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে ব্যক্তিগত ও সামাজিক জীবনে তা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *