
লক্ষীছড়ি প্রতিনিধি::
লক্ষীছড়ি জোনের উদ্যোগে গর্ভবতী মায়েদের স্বাভাবিক প্রসবকালীন স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ শুরু করেছে খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষীছড়ি সেনাবাহিনী জোন।
গতকাল সকাল ১০টায় লক্ষীছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে ২২ ফিল্ড রেজিঃ আটিলারী লক্ষীছড়ি জোন প্রশিক্ষণ শুরু করেন।
উল্লেখ্য লক্ষীছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ভবনে ০২ (দুই) সপ্তাহব্যাপী পাহাড়ি ও বাঙালি (নারী) প্রশিক্ষণাথীদের’কে গর্ভকালীন সময়ে, মায়েদের স্বাস্থ্য ও পরিচর্যা, নিরাপদ প্রসবের প্রস্তুতি, প্রসব-পরবর্তী পরিচর্যা, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, বিভিন্ন রোগের প্রাথমিক লক্ষণ এবং জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা প্রদানের বিভিন্ন বিষয়ে পাহাড়ি ০৯ জন ও বাঙালি ৬ জন মোট ছাত্রী ১৫ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা যায়।