মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিভিন্ন কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন লক্ষীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে প্রসবকালীন মায়েদের প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানে প্রশিক্ষণ শুরু মহালছড়ি থানা পুলিশের অভিযানে গাঁজা সহ আটক ১ পাহাড়ি-বাঙ্গালি তরুণদের দক্ষতা উন্নয়নে নানিয়ারচর জোনের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ মহালছড়ি জোনের উদ্যোগে ১৫ দিনব্যাপী মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত শ্রেষ্ঠ সাজা ওয়ারেন্ট তামিলকারী অফিসার কাপ্তাই থানার এএসআই নাসিরউদ্দীন লক্ষ্মীছড়িতে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যবিধি ও নিরাপদ প্রসববিষয়ক প্রশিক্ষণ

বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা

Reporter Name

বাঘাইছড়ি প্রতিনিধি:

​রাঙামাটি জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দিপু এবং নবনিযুক্ত সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদকে সংবর্ধনা জানাতে রাঙামাটির বাঘাইছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই আয়োজনের ব্যবস্থা করা হয়। পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মডেল টাউন এলাকা থেকে দলীয় পতাকা ও ব্যানারসহ সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে শোভাযাত্রাটি শুরু হয়। উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়।

​উপজেলা মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা সমাবেশে রাঙামাটি জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপেন তালুকদার দিপু বলেন, “বাঘাইছড়ির নেতাকর্মীদের এই ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনায় আমি অভিভূত। রাঙামাটি জেলা পরিষদকে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের কল্যাণে উৎসর্গ করা হবে।” এ সময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান।

​অনুষ্ঠানে নবনিযুক্ত জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ নতুন জেলা পরিষদ গঠনের মধ্য দিয়ে তৃণমূলের আশা-আকাঙ্ক্ষা পূরণ হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিনের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

​তিনি আরও বলেন, “নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের এগোতে হবে। বাঘাইছড়িসহ জেলার প্রত্যন্ত এলাকার প্রতিটি মানুষের সমস্যা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করে যাব।”

​সংবর্ধনা অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি, স্থানীয় সমস্যা সমাধান এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করতে সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের ওপর বিশেষ জোর দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *