
কাপ্তাই প্রতিনিধি।।
রাঙামাটির কাপ্তাই উপজেলার ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ, ছাতা ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কাপ্তাই ৪ নম্বর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন সহায়তা তহবিল থেকে এসব উপকরণ বিতরণ করা হয়।
কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম। শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান উল্লাহ চৌধুরী, ইউপি সদস্য মো. ইমান আলী ও মহিম উদ্দিনসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।