বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকা জব্দ, আটক ২ খাগড়াছড়িতে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার পেল নগদ আর্থিক সহায়তা খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে জেলা অ্যাডভোকেসি সভা বিদায়ের মঞ্চে অশ্রুসিক্ত মহালছড়ির শিক্ষকরা, সম্মান জানাল প্রাথমিক শিক্ষা পরিবার সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে বাঘাইছড়িতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাদুর্গত ২৫০ পরিবারকে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা বাঘাইছড়ি এ্যাডমিনিস্ট্রেশন স্কুলে বিজ্ঞান ল্যাব ও লাইব্রেরি উদ্বোধন অসহায় বৃদ্ধার পাশে রাঙামাটি জেলা ছাত্রদল নেতা বান্দরবানে এসএসসি উত্তীর্ণ ১৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা লক্ষ্মীছড়িতে লজ্জাবতী বানর উদ্ধার দুর্গম পাহাড়ের ৬১ ছানি রোগীর চোখে অস্ত্রোপচারের মাধ্যমে আলো হিমছড়িতে আড়াই লাখ টাকার সড়ক নির্মাণের তিন দিনেই ইট সরে যাওয়ার অভিযোগ কাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চিৎমরম উচ্চ বিদ্যালয় দীঘিনালায় হোটেলে অভিযান, মাদক সেবনের সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৬৮ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা শহরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট, নোটবুক, কলম ও প্রশংসাপত্র দেওয়া হয়। এ ছাড়া জিপিএ-৫ পাওয়া ১৬ শিক্ষার্থীকে অনুপ্রেরণা হিসেবে প্রত্যেককে ৩ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, শিক্ষার্থীদের কখনো লক্ষ্যহীন বা মনোবলহারা হওয়া চলবে না। নিজেদের মেধা ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে। সাফল্য অর্জনের জন্য নিয়মিত অনুশীলন, অধ্যবসায় ও ধারাবাহিক প্রচেষ্টা প্রয়োজন।

বিশেষ অতিথির বক্তব্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং বলেন, পার্বত্য এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট উদ্বেগের বিষয়। বিশেষ করে মাধ্যমিক পর্যায়ের এ সংকট নিরসনে জেলা পরিষদ কাজ করবে। প্রয়োজনে স্থানীয়ভাবে বিকল্প ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, লক্ষ্য স্থির রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে গেলে বিভিন্ন বাধা মোকাবিলা করা সম্ভব।

সংবর্ধনা উপ-কমিটির আহ্বায়ক উ উইন মং জলির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জিনিয়া চাকমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লুসাই মং, বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ্ মুহাম্মদ রেজাউল করিম এবং জেলা পরিষদের সদস্য ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন তুষার।

বক্তারা বলেন, বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয় জেলার অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান। এ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা দেশ-বিদেশে বিভিন্ন পেশায় কাজ করছেন। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি দেশপ্রেম, মানবিকতা ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *