বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকা জব্দ, আটক ২ খাগড়াছড়িতে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার পেল নগদ আর্থিক সহায়তা খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে জেলা অ্যাডভোকেসি সভা বিদায়ের মঞ্চে অশ্রুসিক্ত মহালছড়ির শিক্ষকরা, সম্মান জানাল প্রাথমিক শিক্ষা পরিবার সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে বাঘাইছড়িতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাদুর্গত ২৫০ পরিবারকে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা বাঘাইছড়ি এ্যাডমিনিস্ট্রেশন স্কুলে বিজ্ঞান ল্যাব ও লাইব্রেরি উদ্বোধন অসহায় বৃদ্ধার পাশে রাঙামাটি জেলা ছাত্রদল নেতা বান্দরবানে এসএসসি উত্তীর্ণ ১৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা লক্ষ্মীছড়িতে লজ্জাবতী বানর উদ্ধার দুর্গম পাহাড়ের ৬১ ছানি রোগীর চোখে অস্ত্রোপচারের মাধ্যমে আলো হিমছড়িতে আড়াই লাখ টাকার সড়ক নির্মাণের তিন দিনেই ইট সরে যাওয়ার অভিযোগ কাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চিৎমরম উচ্চ বিদ্যালয় দীঘিনালায় হোটেলে অভিযান, মাদক সেবনের সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
রাঙামাটির রাজস্থলীতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসাবিষয়ক দুই সপ্তাহব্যাপী সচেতনতামূলক প্রশিক্ষণ শেষ হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজস্থলী আর্মি ক্যাম্পের উদ্যোগে এবং কাপ্তাই জোনের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজস্থলী আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাদাত ইসনাইন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জিয়া উদ্দিন, ডা. সাইফুল ইসলাম ও ডা. মোশাররফ আনাম। এ সময় হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, পার্বত্য এলাকায় নিরাপত্তার পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতেও সেনাবাহিনী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান পরিবার ও সমাজে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি গর্ভকালীন ও গর্ভপরবর্তী সময়ে মায়েদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেন তিনি।

পরে প্রশিক্ষণে অংশ নেওয়া সফল প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

এর আগে গত ৬ সেপ্টেম্বর কাপ্তাই জোনের ব্যবস্থাপনায় রাজস্থলীতে এ সচেতনতামূলক ও প্রাথমিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *