শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৫৭ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দীঘিনালায় অতিরিক্ত মজুদের অভিযোগে ২১ টন সার জব্দ বাল্যবিয়ের শিকার থেকে নির্যাতিত নারী-শিশুর পাশে সাজেদা রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকা জব্দ, আটক ২ খাগড়াছড়িতে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার পেল নগদ আর্থিক সহায়তা খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে জেলা অ্যাডভোকেসি সভা বিদায়ের মঞ্চে অশ্রুসিক্ত মহালছড়ির শিক্ষকরা, সম্মান জানাল প্রাথমিক শিক্ষা পরিবার সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে বাঘাইছড়িতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাদুর্গত ২৫০ পরিবারকে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা বাঘাইছড়ি এ্যাডমিনিস্ট্রেশন স্কুলে বিজ্ঞান ল্যাব ও লাইব্রেরি উদ্বোধন অসহায় বৃদ্ধার পাশে রাঙামাটি জেলা ছাত্রদল নেতা বান্দরবানে এসএসসি উত্তীর্ণ ১৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা লক্ষ্মীছড়িতে লজ্জাবতী বানর উদ্ধার দুর্গম পাহাড়ের ৬১ ছানি রোগীর চোখে অস্ত্রোপচারের মাধ্যমে আলো

বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।

যথাযোগ্য মর্যাদায় রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় গণহত্যা দিবস পালিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার হাসনাত জাহান খানের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ফকির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম আজম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ছালে আহমদ ভুঁইয়া, ইন্সট্রাক্টর মো. বখতেয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিভীষণ চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরালা কান্তি চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম চাকমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুবিনয় চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রিনি চাকমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নাজমুল হাসান, বিলাইছড়ি থানার এসআই মো. সিরাজুল ইসলাম, কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শান্তি বরণ তালুকদার, উপজেলা সহকারী প্রকৌশলী মো. মান্নান এবং স্থানীয় জনপ্রতিনিধি রিতা চাকমা ও কবিতা চাকমা প্রমুখ।

সভাটি সঞ্চালনা করেন রুবেল বড়ুয়া। অনুষ্ঠানে বক্তারা গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *