শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ‘ইকরাম’ গ্রেফতার কোতয়ালী থানার বিশেষ অভিযান; হত্যা মামলার পলাতক, মাদক কারবারি ও মাদকসেবীসহ মোট গ্রেফতার ০৪ জন ক্ষমতার রাজনীতি, কিন্তু রুমাবাসীর জন্য নেই দায়বদ্ধতা শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার… প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি রামগড়ে দুই মোটরসাইকেলচালক অপহরণ ও নির্যাতনের অভিযোগ রুমা প্রেসক্লাব পুনর্গঠনের উদ্যোগ, অস্থায়ী দায়িত্বে লোকমান হাকিম ও মথি ত্রিপুরা বাংলাদেশ ত্রিপুরা শ্রমিক সংসদের খাগড়াছড়ি জেলা কমিটি গঠন: নেতৃত্বে- কিনাচাঁন ও শ্যামল ককবরক সংগীতের সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খাগড়াছড়িতে ‘চিনি রাচাপমুং’ রাজস্থলীতে দুস্থদের মাঝে কোরবানির গোশত বিতরণ মানিকছড়ি মুসলিমপাড়া সড়কে ড্রেন সংকটে জনদুর্ভোগ কালবৈশাখীতে উপড়ে পড়া সেগুন গাছে আহত যুবক, আতঙ্কে পাঁচ পরিবার খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত ঈদ উপলক্ষে পানছড়িতে অসহায় পরিবারের পাশে ৩ বিজিবি মরিয়মনগর গরুর বাজারে দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৩ পাঁচ দিনের দুর্গম পথ পেরিয়ে সীমান্ত পাহারায় ৭ বিজিবি রাঙামাটিতে জমে উঠেছে কোরবানির পশুর হাট
Notice :

রাজস্থলীতে দুস্থদের মাঝে কোরবানির গোশত বিতরণ

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী সংবাদদাতা।।
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার দুর্গম এলাকার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (২৮ মে) ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় ‘সবার জন্য কুরবানী ২০২৬’ প্রকল্পের আওতায় এই কার্যক্রম পরিচালিত হয়। ঈদের দিন রাজস্থলী উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে আয়োজিত বিতরণ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৫টি সুবিধাবঞ্চিত ও প্রান্তিক মুসলিম পরিবারের মাঝে এক কেজি করে ছাগলের গোশত বিতরণ করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, প্রকল্পের আওতায় তিনটি ছাগল কোরবানি করেন রাজস্থলী উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি হাফেজ তাওহীদুল ইসলাম। পরে স্থানীয় বিভিন্ন মসজিদের দায়িত্বশীল ব্যক্তি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে গোশত প্রস্তুত ও বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

স্থানীয়রা জানান, দুর্গম এলাকার নিম্নআয়ের মানুষের জন্য এ ধরনের মানবিক উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখছে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচ্ছল ও সুবিধাবঞ্চিত উভয় শ্রেণির মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *