শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
কোতয়ালী থানার বিশেষ অভিযান; হত্যা মামলার পলাতক, মাদক কারবারি ও মাদকসেবীসহ মোট গ্রেফতার ০৪ জন ক্ষমতার রাজনীতি, কিন্তু রুমাবাসীর জন্য নেই দায়বদ্ধতা শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার… প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি রামগড়ে দুই মোটরসাইকেলচালক অপহরণ ও নির্যাতনের অভিযোগ রুমা প্রেসক্লাব পুনর্গঠনের উদ্যোগ, অস্থায়ী দায়িত্বে লোকমান হাকিম ও মথি ত্রিপুরা বাংলাদেশ ত্রিপুরা শ্রমিক সংসদের খাগড়াছড়ি জেলা কমিটি গঠন: নেতৃত্বে- কিনাচাঁন ও শ্যামল ককবরক সংগীতের সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খাগড়াছড়িতে ‘চিনি রাচাপমুং’ রাজস্থলীতে দুস্থদের মাঝে কোরবানির গোশত বিতরণ মানিকছড়ি মুসলিমপাড়া সড়কে ড্রেন সংকটে জনদুর্ভোগ কালবৈশাখীতে উপড়ে পড়া সেগুন গাছে আহত যুবক, আতঙ্কে পাঁচ পরিবার খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত ঈদ উপলক্ষে পানছড়িতে অসহায় পরিবারের পাশে ৩ বিজিবি মরিয়মনগর গরুর বাজারে দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৩ পাঁচ দিনের দুর্গম পথ পেরিয়ে সীমান্ত পাহারায় ৭ বিজিবি রাঙামাটিতে জমে উঠেছে কোরবানির পশুর হাট রাঙ্গামাটি পুলিশের অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার
Notice :

বাংলাদেশ ত্রিপুরা শ্রমিক সংসদের খাগড়াছড়ি জেলা কমিটি গঠন: নেতৃত্বে- কিনাচাঁন ও শ্যামল

Reporter Name

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি।।
বাংলাদেশ ত্রিপুরা শ্রমিক সংসদের খাগড়াছড়ি জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৯ মে ২০২৬) খাগড়াছড়ি সদরের মিলনপুরস্থ বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ ভবনে আয়োজিত সংগঠনটির ১ম জেলা কাউন্সিল ও আলোচনা সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ ত্রিপুরা শ্রমিক সংসদের উপদেষ্টা প্রশান্ত ত্রিপুরা নতুন কমিটির নাম ঘোষণা করেন। এতে কিনাচাঁন ত্রিপুরাকে সভাপতি, পরেশ ত্রিপুরা ও শান্ত ত্রিপুরাকে সহ-সভাপতি, পল শ্যামল ত্রিপুরাকে সাধারণ সম্পাদক, জিশান ত্রিপুরাকে সহ-সাধারণ সম্পাদক, সুধাম ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক, প্রভাত ত্রিপুরাকে সহ-সাংগঠনিক সম্পাদক, কিনারাম ত্রিপুরাকে অর্থ সম্পাদক, মিরান ত্রিপুরাকে সহ-অর্থ সম্পাদক, রমেল ত্রিপুরাকে দপ্তর সম্পাদক এবং সমীর কান্তি ত্রিপুরাকে তথ্য ও প্রচার সম্পাদকসহ মোট ২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।

পরে বাংলাদেশ ত্রিপুরা শ্রমিক সংসদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি উপা মোহন ত্রিপুরা নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি কমল বিকাশ ত্রিপুরা। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ত্রিপুরা শ্রমিক সংসদের উপদেষ্টা প্রশান্ত ত্রিপুরা।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, পাওয়ার ডিভিশন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রকৌশলী এবং স্কুল অব ইঞ্জিনিয়ারিং বিডি’র ফাউন্ডার সিইও ইঞ্জিনিয়ার বাবু ত্রিপুরা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিরলাল ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি নবলেশ্বর ত্রিপুরা লায়ন, বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি তনয় ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা শ্রমিক সংসদের প্রতিষ্ঠাতা পরেশ ত্রিপুরা এবং বাংলাদেশ ত্রিপুরা শ্রমিক সংসদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি উপা মোহন ত্রিপুরা।

উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও পহর লাইব্রেরী, রাজেন্দ্র কার্বারী পাড়া, দীঘিনালার প্রতিষ্ঠাতা খনেশ্বর ত্রিপুরা (রিচার্ড) অনুপস্থিত থাকায় তার পক্ষে বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক রিপন ত্রিপুরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ত্রিপুরা শ্রমিক সংসদ, খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক কিলাচাঁন রোয়াজা। সঞ্চালনা করেন কাউন্সিল আহ্বায়ক কমিটি-২০২৬ এর সদস্য সচিব পল শ্যামল ত্রিপুরা। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ত্রিপুরা শ্রমিক সংসদ, চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক বতেন ত্রিপুরা।

অনুষ্ঠানের শুরুতে ক্ষুদে নৃত্য শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ নৃত্য পরিবেশিত হয়। আলোচনা সভার প্রথম অধিবেশন শেষে অতিথিদের বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন আয়োজকরা।

আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের অধিকার, সামাজিক ঐক্য, সাংগঠনিক সংহতি ও শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। দিনব্যাপী অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে সংগঠনের নেতাকর্মী, শ্রমজীবী প্রতিনিধি ও অতিথিরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *