শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্ঞানের আলো ছড়াতে ঈদগাঁওতে নতুন পাঠাগার কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন লামায় প্রশাসন ও কারিতাস’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ঈদগাঁওতে দু’ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা বান্দরবানে সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১০০৮৪১ পিস ইয়াবা উদ্ধার ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী: যুবনেতা ইমরুল হাসান তালুকদার বাংলা আমার প্রণোদনা পুরস্কার-২০২৬ পেলেন সংস্কৃতিকর্মী, সংগঠক ও বাচিকশিল্পী চিংলামং চৌধুরী বাঘাইছড়িতে আগুনে বসতঘর হারানো আনসার ভিডিপির সদস্যের পাশে দাড়িয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন (এম,পি) বান্দরবানে পর্যটকের চলন্ত গাড়িতে আগুন বান্দরবানে জেলা শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত দ্বিনা তঞ্চঙ্গ্যা কালভার্ট নির্মাণকাজে পাহাড়ধস: দুই শ্রমিক নিহত, আহত ৩ রোয়াংছড়িতে শিশুর চোখের চিকিৎসায় সেনাবাহিনীর সহায়তা রাজস্থলীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, দুই ড্রেজার মেশিন জব্দ আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই সাই মারমার পরিবারের জন্য নির্মিত ঘর হস্তান্তর বাবার বাড়ি যাওয়াকে কেন্দ্র করে গৃহ বধুর মৃত্যু স্বামী শাশুড়ী আটক বাঘাইছড়িতে ধর্মীয় পরিচয় নিয়ে গুজব: অনুসন্ধানে মিলল ভিন্ন তথ্য
Notice :

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: খাগড়াছড়িতে জেলা পর্যায়ের শ্রেষ্ঠদের নাম ঘোষণা

Reporter Name

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি।।
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম ঘোষণা করা হয়েছে। জেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভায় এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়।

প্রকাশিত তালিকা অনুযায়ী শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন ইটছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ক্যজসাই মারমা এবং শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা (মহিলা) নির্বাচিত হয়েছেন গাছবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিবেদিতা ভট্টাচার্য্য। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) হয়েছেন খাগড়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশা প্রিয় ত্রিপুরা এবং শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা (মহিলা) হয়েছেন বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলী দেবী।

এছাড়া শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ) হিসেবে নির্বাচিত হয়েছেন ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাজিম উদ্দিন এবং শ্রেষ্ঠ কাব শিক্ষিকা (মহিলা) হয়েছেন পানখাইয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিপন আক্তার।

অন্যদিকে শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রজনী কিশোর ত্রিপুরা। শ্রেষ্ঠ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হয়েছেন পানছড়ি উপজেলার শুভায়ন খীসা। শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর (ইউপিইটিসি) নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নূরুল করিম এবং শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর (পিটিআই) হয়েছেন ফয়সাল আহমেদ।

তালিকায় শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে সদর উপজেলার শুভাশিষ বড়ুয়া এবং শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সদর উপজেলার ফারিয়া সুলতানা নির্বাচিত হয়েছেন।

এদিকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির প্রধান শিক্ষক দিলু আরা বেগম এ অর্জনের নেতৃত্ব দেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি শেফালিকা ত্রিপুরা এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) ও সদস্য সচিব নিখিল মৃধা স্বাক্ষরিত ৩ জুনের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *