শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্ঞানের আলো ছড়াতে ঈদগাঁওতে নতুন পাঠাগার কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন লামায় প্রশাসন ও কারিতাস’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ঈদগাঁওতে দু’ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা বান্দরবানে সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১০০৮৪১ পিস ইয়াবা উদ্ধার ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী: যুবনেতা ইমরুল হাসান তালুকদার বাংলা আমার প্রণোদনা পুরস্কার-২০২৬ পেলেন সংস্কৃতিকর্মী, সংগঠক ও বাচিকশিল্পী চিংলামং চৌধুরী বাঘাইছড়িতে আগুনে বসতঘর হারানো আনসার ভিডিপির সদস্যের পাশে দাড়িয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন (এম,পি) বান্দরবানে পর্যটকের চলন্ত গাড়িতে আগুন বান্দরবানে জেলা শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত দ্বিনা তঞ্চঙ্গ্যা কালভার্ট নির্মাণকাজে পাহাড়ধস: দুই শ্রমিক নিহত, আহত ৩ রোয়াংছড়িতে শিশুর চোখের চিকিৎসায় সেনাবাহিনীর সহায়তা রাজস্থলীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, দুই ড্রেজার মেশিন জব্দ আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই সাই মারমার পরিবারের জন্য নির্মিত ঘর হস্তান্তর বাবার বাড়ি যাওয়াকে কেন্দ্র করে গৃহ বধুর মৃত্যু স্বামী শাশুড়ী আটক বাঘাইছড়িতে ধর্মীয় পরিচয় নিয়ে গুজব: অনুসন্ধানে মিলল ভিন্ন তথ্য
Notice :

জ্ঞানের আলো ছড়াতে ঈদগাঁওতে নতুন পাঠাগার

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার
ডেন্টিস্ট ফরহাদের বাবার স্মৃতি রক্ষার্থে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের দক্ষিণ লরাবাগে শুক্রবার বিকাল ৪টায় “আর রহমান ইসলামিক সেন্টার” নামে একটি নতুন পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রাথমিক শিক্ষা অফিসার মোবারক আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আবু তাহের, জমিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল হক, সিনিয়র শিক্ষক এস.এম. তারিকুল হাসান, ঈদগাঁও রশিদ আহমদ কলেজের ইংরেজি প্রভাষক আনিসুল হক এবং জালালাবাদ ৩নং ওয়ার্ডের মেম্বার মজিবুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেন্টিস্ট ফয়সাল। এসময় অবসরপ্রাপ্ত ব্যাংকার আনোয়ার কামাল, মোহাম্মদ হোসেন হেলালী, সৈয়দ আলম, সাবেক মেম্বার নুরুল আবছারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একটি পাঠাগার মানে একটি আলোকিত প্রজন্ম। জ্ঞানচর্চার এই মহতী উদ্যোগ গ্রামের শিক্ষার্থী ও তরুণ সমাজকে বইমুখী করবে এবং নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ বিকাশে ভূমিকা রাখবে। ডেন্টিস্ট ফরহাদ ও তার পরিবারের এই উদ্যোগকে উপস্থিত সবাই আন্তরিক মোবারকবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *